জয়পুরহাটে জনপ্রিয় হয়ে উঠছে কলার হাট

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১২:৪২ পিএম

জয়পুরহাটের ভাদশা দুর্গাদহ এলাকার কলার হাট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে কলা কিনতে আসেন ব্যবসায়ীরা।

রমজান এলে সে সমাগম বেড়ে যায় আরো কয়েক গুণ। তবে ক্রেতা-বিক্রেতার অভিযোগ, হাটের জায়গা সঙ্কট খাকলেও খাজনা আদায় হচ্ছে বেশি।

জয়পুরহাট সদর উপজেলার ভাদশা দূর্গাদহ কলার হাটে প্রতিদিনের চিত্র এটি। আশপাশের জেলা, উপজেলা ও গ্রাম থেকে অনুপাম, সবরি, সাগর ও চাপা কলা হাটে নিয়ে আসেন কৃষক ও ব্যবসায়ীরা।

মান এবং জাত অনুযায়ী প্রতি ছড়ি কলা বিক্রি হয় আড়াইশ’ থেকে এক হাজার টাকায়। এখান থেকে প্রতিদিন ২৫ থেকে ৩০ ট্রাক কলা যায় ঢাকা, সিলেট, চট্রগ্রামসহ দেশের বিভিন্ন জেলায়।

কৃষক ও ব্যবসায়ীরা জানান, কুমিল্লা ও রাজশাহী থেকে ব্যাপারীরা কলা কিনে নিয়ে যায়।

তবে ক্রেতা-বিক্রেতার অভিযোগ, হাটে জায়গা সঙ্কটের পাশাপাশি খাজনা আদায় হয় বেশি। তাই ন্যায্য খাজনা আদায়ের দাবি জানান তারা।

জেলা কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, অন্যান্য বছরের চেয়ে এবার কলা চাষ বেশি হয়েছে। তাই চাষিদের মনিটরিং-এর পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে।

আরও পড়ুন: সচিব ও স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জাল করে প্রতারণা

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন বলেন, সাগর এবং চাপা কলার বেশি চাষ হচ্ছে। কৃষি অধিদপ্তর কৃষকদের সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে। 

জয়পুরহাট জেলায় এবার ৬৫৫ হেক্টর জমিতে কলা চাষ করেছেন কৃষকরা। চাহিদা থাকায় লাভও করছেন ভালো।

একাত্তর/আরএ

প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ আর ওয়ার্ডে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো....
জয়পুরহাটে দুই যুবককে তুলে নিয়ে হাত-পা বেঁধে কয়েকজনের বেধড়ক পিটুনিতে একজন মারা গেছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরেক যুবক।
জয়পুরহাটে ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ১৫ হাজার ৬৮৬ বোতল বাংলাদেশি অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং পাঁচ বস্তা নিষিদ্ধ পদ্দাপুর জর্দা জব্দ করা হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর