পলাশে ট্রলি চাপায় শ্রমিকের মৃত্যু, চালক আটক

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ০৪:০৬ পিএম

নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুরে ট্রলির চাপায় মাসুম সিকদার (৪০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার বালিয়ারমোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুম সিকদার চরসিন্দুর ইউনিয়নের চলনা নামা পাড়া এলাকার মৃত ইসমাইল সিকদারের ছেলে। তিনি স্থানীয় দেশবন্ধু পলিমারের কোয়ালিটি ডিপার্টমেন্টে হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে মাসুম সিকদার তার কর্মস্থলে নাইট ডিউটিতে যায়। আজ সকালে ডিউটি শেষে বাইসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন তিনি।

সকাল ৯টার দিকে বালিয়ার মোড়ে পৌঁছালে হঠাৎ করে সড়কের বাম পাশ থেকে ডান পাশে যাওয়ার সময় পিছন থেকে আসা চরসিন্দুর অভিমুখী একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ট্রলির বামপাশের সামনের চাকার নিচে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পলাশ থানার সেকেন্ড অফিসার (উপ-পরিদর্শক) আজাদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় এবং ট্রলি ও তার চালক নাঈম মোল্লাকে আটক করে আমাদের হেফাজতে নিয়ে আসা হয়েছে।

আরও পড়ুন: বান্দরবানে সন্ত্রাসীদের গোলাগুলি, নিহত আট

চালক নাঈম মোল্লা আলিনগরের ইব্রাহিম মোল্লার ছেলে।

এ ঘটনায় নিহতের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।


একাত্তর/আরএ

নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আ. লতিফ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর