বাড়িতে বোমা রেখে ২০ লাখ টাকা চাঁদা দাবি

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ০১:৩৬ পিএম

মেহেরপুরে একটি বাড়িতে বোমা রেখে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ চারটি বোমার মতো বস্তু ও চিরকুট উদ্ধার করেছে।

সোমবার (১০ এপ্রিল) সকালে জেলার গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামের মোল্লা পাড়া থেকে বোমা ও চিরকুট উদ্ধার করা হয়।

গৃহস্থ বিশারৎ হোসেন জানান, রাতের কোনো এক সময় শোবার ঘরের দরজার সামনে একটি প্লাস্টিকের ব্যাগে চারটি বোমার মতো বস্তু একটি চিরকুট রেখে দেওয়া হয়। সকালে এগুলো দেখতে পান। চিরকুটে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে পুলিশে খবর দেওয়া হয়। 

image


আরও পড়ুন: ঘুমিয়ে থাকা বড় ভাইয়ের গলা কাটলেন ছোট ভাই

গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।


একাত্তর/এসি

বাংলাদেশে মাদকের ভয়াবহতা পাশের দেশ থেকে পরিকল্পিতভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এটি এক ধরনের আগ্রাসন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
খুলনার দৌলতপুরে দিনেদুপুরে জুট প্রেসের এক শ্রমিককে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ একজনকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে।
দূর প্রবাসে থেকে শুনেছিলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর। ইচ্ছা ছিলো প্রকল্পের কাজ শেষ করে দেশে ফিরবেন, প্রথমবারের মতো কোলে নেবেন নিজের প্রিয় সন্তানকে। কিন্তু সেই আকুল স্বপ্ন আর পূরণ হলো না। রাশিয়ার...
মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
রাজধানীর ভাটারায় অনলাইন অ্যাপ ‘এয়ারবিএনবি’-র মাধ্যমে ভাড়া দেয়া ট্রি-প্লেক্স বাসায় ডিবির ঝটিকা অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং ৮৪ নারী-পুরুষ আটকের চাঞ্চল্যকর ঘটনার পরপরই প্রশাসনিক ব্যবস্থা...
‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’- যেসব অপশক্তি এই মূলমন্ত্র ও জাতীয় নীতিতে বিশ্বাস করে না, তারা এখন দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন...
বাংলাদেশের পানিসঙ্কট নিরসন এবং কৃষি অবকাঠামোর বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে দেশের প্রধান দুটি নদী-পদ্মা ও তিস্তায় বিশাল ব্যারেজ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর