মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেলো প্রাচীন শিবলিঙ্গ

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ০৯:২০ পিএম

নওগাঁয় মাটি খুঁড়তে গিয়ে পাথর সদৃশ প্রাচীন একটি শিবলিঙ্গের একাংশ উদ্ধার করা হয়েছে। মেপে দেখা গেছে পাথর বিশেষ ওই বস্তুটির ওজন ৬৪ কেজি। স্থানীয়রা ওই বস্তুটি কষ্টি পাথর বলে ধারণা করলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তা নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (১৪ এপ্রিল) জেলার রাণীনগর উপজেলার পারইল ইউনিয়নের ভান্ডারগ্রাম বাজার এলাকা থেকে শিবলিঙ্গের অংশ বিশেষটি উদ্ধার করা হয়।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, ওই এলাকার শাহিন আলম নামে এক ব্যক্তি শ্রমিক দিয়ে বাড়ি নির্মাণের জন্য মাটি খনন করছিলেন। এক পর্যায়ের পাথর সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়। স্থানীয়দের ভাষ্য মতে, এটি শিবলিঙ্গ রাখার পাটাতন। এ খবর পুলিশকে ঘটনাস্থল থেকে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। 

আরও পড়ুন: দশক পর সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, কম যায়নি ঢাকা

তিনি বলেন, আদালতের অনুমতি নিয়ে বস্তুটি প্রত্নতাত্ত্বিক বিভাগের কাছে হস্তান্তর করা হবে।


একাত্তর/এসি

নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের কঠোর অবস্থানের...
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) গোপনীয় তথ্য হ্যাক করে অবৈধভাবে বিক্রির অভিযোগে আব্দুস সালাম সরকার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ রাজশাহী।...
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর