বাস ও পিকআপের সংঘর্ষে দুই চালক নিহত, আহত ১০

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১০:৪৩ এএম

দিনাজপুরের বিরামপু‌রে একটি যাত্রীবাহী বাস ও একটি পিকআপ ভ‌্যা‌নের মু‌খোমু‌খি সংঘর্ষে দুই চালক নিহত ও বাসের কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। 

রোববার সকাল ছয়টায় বিরামপুর উপজেলার দিনাজপুর-ঢাকা মহাসড়কের দিওর বাজার এলাকায় এ দুর্ঘটনা‌টি ঘটে। 

নিহতরা হলেন বাসচালক বীরগঞ্জ উপজেলার ক‌বিরাজহাট এলাকার গোলাম রাব্বানী (৩৬) ও পিকআপ চালক ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার আজাদ (৩৮)।

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে দিনাজপুরগামী নাবিল পরিবহনের এক‌টি যাত্রীবাহী বাস বিরামপুর দিওর বাজার এলাকায় পৌঁছা‌লে অপরদিক থেকে আসা সবজি বোঝাই একটি পিকআপ ভ‌্যা‌নের সাথে মুখোমু‌খি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই বাস ও পিকআপের চালক নিহত হয়। 

আরও পড়ুন: কলমাকান্দায় যুবলীগ নেতাকে হত্যার অভিযোগ

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, আহত যাত্রী‌দের উদ্ধার ক‌রে স্থানীয় হাসপাতাল ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নি‌য়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও পিকআপ থানা হেফাজতে নেয়া হয়েছে। 


একাত্তর/জো 

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ২৫ থেকে ৩০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীদের তাৎক্ষণিক প্রতিরোধে...
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১৫ জন।
২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর