হরিণাকুন্ডুতে শিশু হত্যার দায়ে একজনের ফাঁসি

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ০৬:১২ পিএম

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে সাত বছরের শিশু আসাদকে শ্বাসরোধ করে হত্যার দায়ে আসাদুল ইসলামকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। 

রোববার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আব্দুল মতিন এ দণ্ডাদেশ প্রদান করেন। 

দণ্ডপ্রাপ্ত আসামী আসাদুল ইসলাম উপজেলার কাপাশহাটিয়া গ্রামের শাহাজাহান মন্ডলের ছেলে। 

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১২ জুলাই কাপাশহাটিয়া গ্রামের দুলাল হোসেনের ছেলে আসাদ বাড়ির পাশের বাগানে খেলা করছিলো। সেসময় প্রতিবেশী আসাদুল ইসলাম বলাৎকারের উদ্দেশ্যে তাকে ফুঁসলিয়ে পাটক্ষেতে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনার ছয়দিন পর তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় নিহতের মা আরজিনা খাতুন বাদি হয়ে ১৯ জুলাই পাঁচজনকে সন্দেহজনক আসামি করে হরিণাকুন্ডু থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত চলাকালে আসাদুল ইসলামকে গ্রেপ্তার করে। তিনি পরে আদালতে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করে।

পুলিশ তদন্ত শেষে ২০১৪ সালের ১৭ জানুয়ারি আসামি আসাদুলের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। সন্দেহজনক আসামিদের বাদ দেওয়া হয়। 

আরও পড়ুন: ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে দুই যাত্রী নিহত

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসাদুলকে মৃত্যুদণ্ডের আদেশ ও ২০ হাজার টাকা জরিমানা করে।


একাত্তর/জো 

বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন,...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক অভিযুক্ত চোর।...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর