দোকানে মোবাইল হারানোয় দোকানিকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১২:৫৪ পিএম

কিশোরগঞ্জের করিমগঞ্জে দোকানে মোবাইল হারানোকে কেন্দ্র করে মুদি দোকানদারকে ছুরিকাঘাতে হত্যা করেছে মোবাইল হারানো যুবক ও তার সহযোগীরা। 

রোববার রাত সোয়া নয়টার দিকে উপজেলার উলুখোলা চৌরাস্তা মোড়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত মুদি দোকানি শরীফ মিয়া (৩৩) নোয়াবাদ ইউনিয়নের উলুখোলা গ্রামের আলী আকবরের ছেলে। পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যে একজনকে আটক করেছে। 

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার রাতে মুদি দোকানদার শরীফ মিয়ার দোকানে পার্শ্ববর্তী কাঁঠালিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে লিয়ন ও তার তিন বন্ধু পণ্য কিনতে যান। পণ্য কিনার পর লিয়নের মোবাইল ফোনটি পাওয়া যাচ্ছিল না। এ নিয়ে মুদি দোকানদার শরীফের সাথে লিয়ন ও তার বন্ধুদের কথা কাটাকাটি হয়। এ বিরোধের জেরে লিয়ন ও তার বন্ধুরা শরীফকে দোকানে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় শরীফকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের ভাই সাইদুর রহমান জানান, তার ভাইয়ের দোকানে মোবাইল হারানোর পর তিনি সারা দোকান তল্লাশি করে দেখতে বললেও তারা কথা শোনেনি। ওই দিন যাওয়ার সময় ওই সন্ত্রাসীরা তার ভাইকে দেখে নেয়ার হুমকি দিয়ে যায়। দুইদিন না যেতেই সন্ত্রাসীরা তাকে দোকানে এসে নির্মমভাবে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তি দাবি করেন তিনি।

আরও পড়ুন: কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইকে হত্যা

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম সিদ্দিক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যে একজনকে আটক করেছে। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। 


একাত্তর/জো 

কিশোরগঞ্জের বিখ্যাত ও ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে বিগত ছয় বছরে সংগৃহীত উপহারের এক বিষ্ময়কর ও চোখধাঁধানো পরিসংখ্যান উন্মোচন করেছে জেলা প্রশাসন। দীর্ঘ হিসাব-নিকাশ শেষে সোমবার রাতে জানানো হয়ছে,...
কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য বরাদ্দ করা ভর্তুকির ইউরিয়া সার পাচারের সময় ১১১ বস্তা সারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি জব্দ করা হয়। এ ঘটনায় অনুমোদিত সার...
কিশোরগঞ্জের ভৈরবে সিঙ্গাপুরফেরত এক প্রবাসীর হাত-পা বাঁধা অবস্থায় আম গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও রাতের কোনো এক সময় তাকে...
কিশোরগঞ্জের ভৈরবে ১০ টাকা মূল্য মানের রাজস্ব স্ট্যাম্পের ছড়াছড়ি। ফলে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। আর অন্যদিকে অসাধু চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এমন ঘটনায় হতবাক প্রশাসন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর