অষ্টগ্রামে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১২:৩৬ পিএম

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে এক হাজার ২৫৫ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪। 

রোববার রাতে উপজেলার খানঠাঁকুর দীঘিরপাড় এলাকায় মাদক বিক্রির সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়। 

আটককৃতরা হলেন উপজেলার খানঠাঁকুর দীঘিরপাড় এলাকার মৃত শেখ জমির উদ্দিনের ছেলে হাবিব মিয়া, হাটখোলা গ্রামের আব্দুর রহিমের ছেলে মো. সুবেল ও কুতুব মসজিদপাড়া গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম।

র‍্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অষ্টগ্রাম উপজেলার খানঠাঁকুর দীঘিরপাড় এলাকায় মাদক বেচাকেনার খবরে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে এক হাজার ২৫৫টি ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করে। এসময় নগদ সাড়ে চার হাজার টাকা ও দুইটি মোবাইল ফোনও জব্দ করা হয়। র‍্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃতরা বহুদিন ধরেই মাদক কারবারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। 

আরও পড়ুন: প্রতিবন্ধী কিশোরীর শ্লীলতাহানির অভিযোগে দোকানি আটক

র‌্যাব-১৪’র সিপিসি-২ ক্যাম্পের কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, এ ব্যাপারে থানায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 


একাত্তর/জো 

কিশোরগঞ্জের বিখ্যাত ও ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে বিগত ছয় বছরে সংগৃহীত উপহারের এক বিষ্ময়কর ও চোখধাঁধানো পরিসংখ্যান উন্মোচন করেছে জেলা প্রশাসন। দীর্ঘ হিসাব-নিকাশ শেষে সোমবার রাতে জানানো হয়ছে,...
কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য বরাদ্দ করা ভর্তুকির ইউরিয়া সার পাচারের সময় ১১১ বস্তা সারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি জব্দ করা হয়। এ ঘটনায় অনুমোদিত সার...
কিশোরগঞ্জের ভৈরবে সিঙ্গাপুরফেরত এক প্রবাসীর হাত-পা বাঁধা অবস্থায় আম গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও রাতের কোনো এক সময় তাকে...
কিশোরগঞ্জের ভৈরবে ১০ টাকা মূল্য মানের রাজস্ব স্ট্যাম্পের ছড়াছড়ি। ফলে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। আর অন্যদিকে অসাধু চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এমন ঘটনায় হতবাক প্রশাসন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর