নিখোঁজ মেকানিকের মরদেহ মিললো শীতলক্ষ্যায়

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ০৩:০৯ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের একদিন পর শীতলক্ষ্যা নদী থেকে এক বৈদ্যুতিক মেকানিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার কাঞ্চন দক্ষিণবাজার শীতলক্ষ্যা নদীর ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

জানা গেছে, নিহত মিলন মিয়া (৭২) উপজেলার হাটাব আতলাশপুর এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে কাঞ্চন দক্ষিণ বাজারে বৈদ্যুতিক মেকানিক হিসেবে কাজ করে আসছেন মিলন মিয়া। 

সোমবার দুপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করার জন্য দোকান থেকে বের হন তিনি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। 

আরও পড়ুন: জয়পুরহাটে সাড়ে তিন লাখ টাকার জাল নোটসহ দুইজন গ্রেপ্তার

ভোলাবো তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান জানান, বহু খোঁজাখুঁজির পর মিলন মিয়াকে না পেয়ে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 


একাত্তর/এসজে

পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর