সবচেয়ে বড় ঈদ জামায়াতে প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ

আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ০৮:০১ পিএম

দেশের সবচেয়ে বড় ঈদুল ফিতরের জামায়াতের জন্যে প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। উৎসব মুখর পরিবেশে ঈদ জামায়াত আয়োজনে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরপত্তা ব্যবস্থা। এবার হতে যাচ্ছে ১৯৬তম ঈদুল ফিতরের জামায়াত। ঈদ জামায়াতে ইমামতি করবেন বাংলাদেশ ইসলাহুল মুসলেমিন পরিষদের চেয়ারম্যান আল্লামা ফরিদ উদ্দিন মাসঊদ। 

ঈদগাহ ময়দান পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানিয়েছেন, সকাল ১০টায় ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে। নামাজে শুধু জায়নামাজ ও টুপি নিয়ে নিয়ে মাঠে আসতে হবে। মুসল্লিদের চলাচলের সুবিধার্থে ময়মনসিংহ ও ভৈরব থেকে দুটি স্পেশাল ট্রেন চলাচল করবে। 

শুক্রবার (২১ এপ্রিল) বিকেলে বিজিবিসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে নিরাপত্তা মহড়া চালিয়েছেন বলেও জানিয়েছেন জেলা প্রশাসক। 

image


কিশোরগঞ্জ শহরের পূর্বদিকে নরসুন্দা নদীর তীরে গড়ে উঠা প্রায় সাত একর জায়গা জুড়ে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। ২০১৬ সালের জঙ্গি হামলার প্রেক্ষাপটে এ বছরও নেয়া হয়েছে সর্বোচ্চ নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। বসানো হয়েছে ছয়টি ওয়াচ টাওয়ার। সেখান থেকে র‌্যাব ও পুলিশের সদস্যরা পর্যবেক্ষণ করবেন। পুরো ময়দান ও আশপাশ এলাকা সিসিটিভির আওতায় রাখা হয়েছে। পাঁচ প্লাটুন বিজিবিসহ বিপুল পরিমাণ র‌্যাব, পুলিশ, আর্মড পুলিশ ব্যাটেরিয়ানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন। বোম্ব ডিসপোজাল টিম ও পুলিশের কুইক রেসপন্স টিমের সদস্যরা থাকবে। চারটি ড্রোন ও প্রশাসনের নিজস্ব ক্যামেরা থাকবে। 

image


নিরাপত্তার স্বার্থে প্রতিটি মুসুল্লিকে চার থেকে ছয়টি পুলিশ চেকপোস্টে তল্লাশির মাধ্যমে ময়দানে প্রবেশ করানো হবে। জায়নামাজ ও টুপি ছাড়া ব্যাগ, মোবাইল ফোন ও ছাতা নিয়ে মাঠে প্রবেশ করা যাবে না। ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন: ঢাকাসহ বিভাগীয় শহরে ঈদের জামাত কখন কোথায়

অ্যাম্বুলেন্সসহ বেশ কয়েকটি মেডিক্যাল টিম ও ফায়ার সার্ভিসের ইউনিট সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। এছাড়া বিভিন্ন সংস্থার কর্মীরাও মুসল্লিদের সেবা দিতে মাঠে থাকবেন।

মুসুল্লিদের চলাচলের সুবিধার্থে ঈদের দিন সকালে ময়মনসিংহ ও ভৈরব থেকে একাধিক ট্রেন চলাচল করবে।


একাত্তর/এসি

কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে ‘চোখে চোখে’ নজরদারিতে রাখতে জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর