হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ছয় কৃষক নিহত

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ০৯:২৮ পিএম

সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় হাওরে ধান কাটার সময় আলাদা বজ্রপাতের ঘটনায় ছয় কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রোববার (২৩ এপ্রিল) দুপুরে জেলার বিভিন্ন উপজেলার হাওরে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, জেলার দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রণভূমি গ্রামের হাওরে ধান কাটার সময় বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাতে দুই কৃষক নিহত এবং একজন আহত হন।

তারা হলেন, লক্ষ্মীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের কিশোর মিলন মিয়া (১৪), রণভূমি গ্রামের শামছু মিয়ার ছেলে তারা মিয়া (৩২)। আহত ব্যক্তির নাম মো. নিজাম উদ্দিন (২৫)। তিনি রুয়াখাই গ্রামের ওজি উল্ল্যাহর ছেলে। 

এদিকে জেলার ছাতক উপজেলার বিভিন্ন হাওরে ধান কাটার সময় বজ্রপাতে তিন কৃষক নিহত হয়েছেন। তারা হলেন, জাউয়া বাজার ইউনিয়নের দক্ষিণ বড়কাপন গ্রামের মো. আরশ আলী (৫০), চরমহল্লা ইউনিয়নের মো. আব্দুস সামাদ (২৫) এবং জাউয়া বাজার ইউনিয়নের দেবেরগাঁও গ্রামের মাইম মিয়া (১৮)।

অপরদিকে জেলার তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের কুকুর কান্দি গ্রামের হাতেম আলীর ছেলে রমজান আলী (১৫) স্থানীয় একটি হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। 

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর জানিয়েছেন, নিহতের মরদেহ বাড়িতে নেওয়া হয়েছে। 

আরও পড়ুন: মৌলভীবাজারে ধানক্ষেতে বজ্রপাতে দুই কৃষক নিহত

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. এহসান শাহ বলেন, বোরো ধান কাটার মৌসুম চলছে, সঙ্গে রয়েছে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের আতঙ্ক। তাই কৃষকের সর্তকতা অবলম্বন করা উচিত। এই সময় আকাশে মেঘ দেখলে সবারই নিরাপদে আশ্রয় নেওয়া পরামর্শ দেন তিনি 


একাত্তর/এসি

সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রাদুর্ভাব। গত চার মাসে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া বাকি সবাই শিশু। যতো সময় যাচ্ছে, মৃত্যুর মিছিল ততোই...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে মাঠে পাট কাটার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর