শেরপুরে আলাদা ঘটনায় দুই মরদেহ উদ্ধার, আটক এক

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ০৫:০১ পিএম

শেরপুরে ব্যাটারিচালিত ইজিবাইক চালককে হত্যা করে গাড়ি ছিনতাই ও এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। শনিবার (২৯ এপ্রিল) সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ ও চরমোচারিয়া ইউনিয়নের চরভাবনা এলাকায় আলাদা এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খুনুয়া মধ্যপাড়া এলাকার হলু মিয়ার ছেলে ইজিবাইক চালক মো. উজ্জ্বল মিয়া (৪০) ও পাশের জামালপুরের বাসিন্দা গৃহবধূ আসমা বেগম (৩৮)। গৃহবধূ হত্যায় স্বামী আনিসুর রহমানকে (৪২) আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যার দিকে ইজিবাইক নিয়ে বের হন উজ্জ্বল মিয়া। পরদিন সকালে ভীমগঞ্জ বাজারের পাশে জোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় ধান ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। পুলিশে খবর দেওয়ার পর লাশ উদ্ধার ও ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

তাদের ধারণা, দুর্বৃত্তরা উজ্জ্বলকে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে ইজিবাইক ছিনিয়ে পালিয়ে গেছে।

image


অন্যদিকে, শনিবার ভোরে পারিবারিক কলহের জের ধরে আসমা বেগম নামে ওই গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। 

স্থানীয়রা জানায়, আনিসুর এক সময় ঢাকায় গার্মেন্টসে চাকরি করলেও বর্তমানে এলাকাতে কৃষিকাজ করেন। পারিবারিক কলহের জেরে এক পর্যায়ে আসমাকে হাতুড়ি দিয়ে মাথায় উপুর্যপরি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল পাঠিয়েছে। একই সঙ্গে স্বামী আনিসুর রহমানকে আটক করা হয়েছে।  

আরও পড়ুন: প্রশ্ন ফাঁসের সুযোগ নেই, গুজব রটালে কঠোর শাস্তি: দীপু মনি

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান বলেন, এ বিষয়ে শেরপুর সদর থানায় আলাদা দুইটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


একাত্তর/এসি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর