ঝিনাইদহে তিন অস্ত্র কারবারির ২৪ বছর করে কারাদণ্ড

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ০৭:৩২ পিএম

ঝিনাইদহের কোটচাঁদপুরের আলোচিত অস্ত্র ও মাদক কারিবারিসহ তিন জনকে ২৪ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার (৩০ এপ্রিল) দুপুর দুইটার দিকে ঝিনাইদহ সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ দণ্ডাদেশ দেন।

তারা হলেন- কোটচাঁদপুর শহরের আদর্শপাড়ার রেজাউল ইসলাম পাঠান, কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া গ্রামের মিলন ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কর্ন্দপপুর গ্রামের মধু মল্লিক। তাদের মধ্যে রেজাউল পলাতক রয়েছেন।

মামলার রায়ে জানা যায়, ২০১৬ সালের ২৭ জুন রাতে র‌্যাব কোটচাঁদপুর শহরের আদর্শপাড়া থেকে আসামিদের আটক করে। এসময় রেজাউলের ঘর থেকে একটি রিভালবার, ৪০ রাউন্ড গুলি, পাঁচটি দেশীয় অস্ত্র, একসেট পুলিশের পোশাক, একটি ছোরা ও একটি কুড়াল উদ্ধার করে।

এ ঘটনায় র‌্যাব বাদি হয়ে পরদিন কোটচাঁদপুর থানায় মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে ২০১৬ সালের এক আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩১ পেট্রল বোমা উদ্ধার

আদালতে আসামিদের দোষ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে বিভিন্ন ধারায় ২৪ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। তবে এ মামলায় প্রধান আসামি রেজাউল ইসলাম পাঠান পলাতক রয়েছে।


একাত্তর/এসি

ঝিনাইদহের সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও মিটিং অনির্দিষ্টকালের...
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরের পর থেকে এ সংক্রান্ত কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।...
সব জটিলতা পেরিয়ে অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগপত্র হাতে পেয়েছেন ঝিনাইদহের বহুল আলোচিত যুবক মিশন আচার্য। 
ঝিনাইদহে বাসচাপায় পৌরসভার এক কর্মচারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক ইজিবাইকচালক।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর