আখাউড়া দিয়ে সব পণ্য আমদানির সুযোগ নেই

আপডেট : ০৬ মে ২০২৩, ০৭:১২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে সব ধরনেরর পণ্য আমদানির অনুমতি দেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো: রহমাতুল মুনিম। 

শনিবার (৬ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে স্থাপিত ব্যাগেজ স্ক্যানারের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। 

তিনি বলেন, সব পণ্য আমদানির অনুমতি দিতে গেলে- বন্দরে আমদানিকৃত পণ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য যেসব সুবিধা প্রয়োজন, সেগুলো নেই। সেজন্য আমরা একসাথে সব পণ্যের জন্য বন্দর খুলে দিতে পারি না। তবে যে পণ্যগুলো আসার সম্ভাবনা আছে, সেগুলোর অনুমতি আমরা অবশ্যই দেব। 

image

আরও পড়ুন: সাত সন্তানের কারো ঘরেই ঠাঁই হলো না মা-বাবার

তিনি আরও বলেন, ব্যাগেজ স্ক্যানারের উদ্বোধনের ফলে যাত্রীদের হয়রানি কমার পাশাপাশি শুল্ক ফাঁকি দিয়ে অথবা অবৈধ কোনো পণ্য বহন করা হচ্ছে কি না তা সহজেই শনাক্ত করা সম্ভব হবে।

এ সময় এনবিআর চেয়ারম্যানের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রুহুল আমিন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, আখাউড়া স্থল শুল্ক স্টেশনের উপ-কমিশনার আবু হানিফ মোহাম্মদ আব্দুল আহাদ ও আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


একাত্তর/আরবিএস 

দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আগরতলা-ঢাকা বাস সার্ভিস পুনরায় চালু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় একটি অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুই জন নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলার আখাউড়া উপজেলার মনিয়ন্দ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছররা গুলিতে আসাদুল ইসলাম (২৮) নামে এক যুবক আহত হয়েছেন। 
ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনের ছাদে মোবাইলে ভিডিও ধারণের সময় তারের সঙ্গে জড়িয়ে ছিটকে নিচে পড়ে গেছে চার তরুণ। তাদের মধ্যে দুই জন মারা গেছে। বাকি দুই জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।  
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর