ভুয়া প্রশ্ন ফাঁসে গ্রেপ্তার দুই, তিন শিক্ষককে অব্যাহতি

আপডেট : ০৭ মে ২০২৩, ০৭:০৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এসএসসি ও দাখিল পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এছাড়া একই উপজেলায় অন্য একটি পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে তিন জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (৭ মে) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার এএইচএম আব্দুর রাকিব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানান। 

ভুয়া প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তাররা হলেন- গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বঙ্গেশপুর গ্রামের  হাসিব (২০) এবং নয়রশিয়া গ্রামের হামিদুর রহমান শান্ত (২০)।

অব্যাহতি পাওয়া শিক্ষকরা  হলেন, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান আহমদ, মোতালেব হোসেন ও জাফর আলী টুটুল। তারা ওই বিদ্যালয় কেন্দ্রে সহযোগী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার জানান, গ্রেপ্তাররা এসএসসি ও দাখিলের প্রশ্নের নমুনা শতভাগ দাবি করে ফেসবুকে পোস্ট করেন। পরে টাকার বিনিময়ে প্রশ্নপত্র দেওয়ার প্রলোভন দেয়। যারা এই ফাঁদে টাকা পাঠান তাদের ওই ফেসবুক আইডি থেকে ব্লক করে দেওয়া হয়।

পুলিশ সুপার জানান, এমন অভিযোগের পর রোববার (৭ মে) বিকেলে নিজ বাড়ি থেকে গোয়েন্দা পুলিশের একটি দল দুই জনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ফেসবুক আইডি, ব্যবহৃত মোবাইল ফোন ও প্রতারণার নগদ ২৭ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

আরও পড়ুন: নকল সরবরাহে যুবকের কারাদণ্ড, তিন শিক্ষককে অব্যাহতি

গোমস্তাপুরের ইউএনও আসমা খাতুন জানান, গত তিন মে রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ওই তিন জন শিক্ষকের বিরুদ্ধে  ১৪৪ ধারা ভঙ্গ করে কেন্দ্রে অবস্থান  করার অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে তাদের করা শোকজের উত্তর সন্তোষজনক না হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।


একাত্তর/এসি

উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর