সাতক্ষীরায় হরিণের ১২ কেজি মাংসসহ আটক দুই

আপডেট : ০৮ মে ২০২৩, ০৪:২৩ পিএম

সাতক্ষীরার শ্যামনগর থেকে হরিণের ১২ কেজি মাংসসহ দুই চোরাকারবারিকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ।

সোমবার (৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে শ্যামনগর সদরের বাদঘাটা হায়বাদপুর মোড়স্থ খাদ্যগুদাম এলাকা থেকে হরিণের মাংসসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, বাদঘাটা গ্রামের রুহুল আমিনের ছেলে বরিউল ইসলাম (২৮) এবং একই গ্রামের আমাজাদ হোসেনের ছেলে আজাদ হোসেন।

স্থানীয়রা জানান, রবিউল ইসলাম মার্কেন্টাইল ইন্স্যুরেন্সে চাকরির আড়ালে দীর্ঘদিন ধরে হরিণের মাংসের ব্যাবসার সাথে জড়িত।

সাতক্ষীরা শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: হাফিজুর রহমান জানান, বিক্রয়ের উদ্দেশ্যে কতিপয় অসাধু ব্যাক্তি কিছু হরিণের মাংস একত্র করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাখাওয়াতুল হোসেনের নেতৃত্বে শ্যামনগর থানার পুলিশ অভিযান চালিয়ে শ্যামনগর সদরের হায়বাদপুর মোড়স্থ ফুডগোডাউনের নিকট থেকে রবিউল ইসলাম ও তার মামা আজাদ হোসেনকে নিজ বাড়ি থেকে হরিণের মাংসসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে বন আইনের মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুন: জেদ্দা হয়ে ঢাকায় ফিরলেন ১৩৬ সুদান প্রবাসী

সাতক্ষীরা পশ্চিম বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা কে এম ইকবল হোসেন চৌধুরি জানান, বনবিভাগ ও পুলিশের যৌথ অভিযানে হরিণের মাংসসহ তাদেরকে আটক করা হয়েছে। শ্যামনগর থানায় আসামিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।


একাত্তর/আরবিএস 

নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় মোহাম্মদ করিম হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে দেশীয় এলজিসহ বিভিন্ন অস্ত্র।
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
সুন্দরবনের শরণখোলা রেঞ্জে শিকারিদের পাতা ফাঁদ থেকে একটি জীবিত হরিণ উদ্ধার করেছেন বনরক্ষীরা। সোমবার (২৩ মার্চ) দুপুরে পূর্ব বন বিভাগের আলোরকোল টহল ফাঁড়ির মাঝের খাল এলাকায় অভিযান চালিয়ে হরিণটি উদ্ধার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর