মেহেরপুরে বাসচাপায় পশু চিকিৎসক নিহত

আপডেট : ১১ মে ২০২৩, ০৫:৩৮ পিএম

মেহেরপুরে চুয়াডাঙ্গা সড়কের চাঁদপুর নামক স্থানে রয়েল পরিবহনের একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক পশু চিকিৎসক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পার্শ্বরাস্তা থেকে প্রধান সড়কে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শামীম হোসেন (৩০) মেহেরপুর সদর উপজেলার সিংহাটি গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাড়ি থেকে পেশাগত কাজে মোটরসাইকেল নিয়ে বের হন শামীম। গ্রামের সড়ক দিয়ে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে ওঠার সময় মেহেরপুর থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাসের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যান তিনি। এরপর মোটরসাইকেলসহ শামীম বাসের চাকায় পিষ্ট হন। গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: চনপাড়া বস্তিতে ১২টি ককটেল ও অস্ত্রসহ গ্রেপ্তার তিন

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নিহত শামীমের মরদেহ ও দুর্ঘটনা কবলিত বাস এবং মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


একাত্তর/জো

মেহেরপুরে একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জেলার গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। 
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষায় বই দেখে লেখার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। পরীক্ষার্থী ও...
তালাক দেওয়ার জেরে মেহেরপুর শহরে এক কলেজছাত্রীর ওপর নৃশংস হামলা চালিয়েছে তার সাবেক স্বামী।  ধারালো অস্ত্রের কোপে ওই ছাত্রীর ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় মেয়েকে বাঁচাতে গেলে কুপিয়ে মারাত্মক...
মেহেরপুর শহরের জনপ্রিয় তিন খাদ্য প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। খাদ্যে নিষিদ্ধ...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর