ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ইজিবাইক চালক নিহত

আপডেট : ১৫ মে ২০২৩, ০৩:৩০ পিএম

ঝিনাইদহে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শাখাওয়াত নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছে।

সোমবার সকালে সদর উপজেলার চাপড়ী গ্রামের বয়ারগাড়ী বিলের মাঠ থেকে ওই ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ছিনতাইকারীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। 

নিহত সাখাওয়াত জেলার শৈলকুপা উপজেলার দিঘোল গ্রামের লুৎফর রহমানের ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ সোহেল রানা ও নিহতের স্বজনেরা জানান, গেল রাত ৩ টার দিকে শাখাওয়াত হোসেনসহ আরও ৩ জন একটি ইজিবাইকে ঝিনাইদহের চাপড়ি থেকে শৈলকুপা উপজেলার নিজ বাড়ি দিঘলগ্রামে যাচ্ছিলো। পথিমধ্যে চাপড়ী গ্রামের মাঠের মধ্যে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা ছিনতাইকারীরা তাদের পথ গতিরোধ করে। 

এক পর্যায়ে তাদের কাছ থেকে টাকা, মোবাইলসহ সকল মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। শাখাওয়াতের সাথে থাকা অন্যরা পালিয়ে গেলেও ছিনতাইকারীদের সাথে শাখাওয়াতের বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে তারা শাখাওয়াতকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।


একাত্তর/এআর

ঝিনাইদহের সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও মিটিং অনির্দিষ্টকালের...
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরের পর থেকে এ সংক্রান্ত কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।...
সব জটিলতা পেরিয়ে অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগপত্র হাতে পেয়েছেন ঝিনাইদহের বহুল আলোচিত যুবক মিশন আচার্য। 
ঝিনাইদহে বাসচাপায় পৌরসভার এক কর্মচারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক ইজিবাইকচালক।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর