৩১টি ইউনিয়নে ৩১৩ টি কেন্দ্রে ভোট গ্রহণ শেষ

আপডেট : ২১ জুন ২০২১, ০৪:৫৭ পিএম

ঝালকাঠিতে পৌরসভা এবং জেলার ৩১টি ইউনিয়নের ৩১৩ টি কেন্দ্রে সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। পৌরসভা ও ৫টি ইউনিয়নে প্রথম বারের মতো ইভিএম এ ভোট নেয়া হচ্ছে। বাকিগুলোতে সনাতন পদ্ধতিতে ব্যলটের মাধ্যমে ভোট গ্রহণ চলছে। 

সকালে গুড়ি গুড়ি বৃষ্টি থকায় দু’একটি কেন্দ্র ছাড়া বেশিরভাগ কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি অনেকটা কম ছিল। এবারের নির্বাচনে পৌর সভায় মেয়র পদে ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জন এবং কাউন্সিলর পদে ৩১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

পৌরসভায় মোট ভোটর রয়েছে ৩৯ হাজার ৬৩৬ জন জন। এদিকে ঝালকাঠি সদরসহ চার উপজেলার ৩১টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে একজন নারীসহ ১০১ জন, সাধারণ সদস্য পদে ৯৯৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩০৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এ নির্বাচনে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৩৪ হাজার ৪ জন। ভোট গ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত।

একাত্তর/ এনএ


চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার সকালে উপজেলার হাটবোয়ালিয়া ফুটবল মাঠে এলাকায়...
ঘড়ির কাঁটায় ৮টা বেজে ৫২মিনিট। ঘরের মেঝেতে শুয়ে আছেন হাসিনা বেগম (৭০)। চোখে ছলছল জল। ঘরের বারান্দায় ছেলের ছবির পাশে বসে আছেন স্বামী হারুন অর রশিদ (৮৪)। তাদের শরীরে দানা বেঁধেছে হাঁপানি, শ্বাসকষ্টসহ...
কক্সবাজারে দুর্গম পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। এসময় ছয় ডাকাতকে গ্রেপ্তার, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।রোববার সন্ধ্যায় জেলার টেকনাফ উপজেলার হ্নীলার রঙ্গিখালী...
রাজধানীর মতো দেশের বিভিন্ন জেলাতেও বাড়তি দামে বিক্রি হচ্ছে সাধারণ মানুষের আমিষের অন্যতম সস্তা উৎস ডিম। দোকানিরা বাড়তি দামে ডিম বিক্রি করায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জরিমানা করছে ভোক্তা অধিকার...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর