চট্টগ্রামে চারটি ধনেশ পাখি উদ্ধার, দুই জনের কারাদণ্ড

আপডেট : ২৬ মে ২০২৩, ০৮:৩৬ পিএম

চট্টগ্রামে ধনেশ পাখি পাচারকালে দুই জনকে আটক করেছে বাঁশখালী থানা পুলিশ। এসময় চারটি পাখি উদ্ধার ও পাচারের সঙ্গে জড়িত দুই জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ধনেশ পাখি মূলত রাজ ধনেশ নামেও পরিচিত।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে বাঁশখালী থানার গুণাগরি এবং আনোয়ারা থানার মইজ্জ্যার টেক এলাকা থেকে এই রাজ ধনেশ পাখি পাচারের ঘটনায় জড়িত দুই জনকে গ্রেপ্তার করা হয়। 

তারা হলেন- কক্সবাজার জেলার চকরিয়া থানার দীঘার পানিখাল গ্রামের অটোরিকশা চালক মো. সেলিম (৪২) এবং বাগেরহাট জেলার শরণখোলা থানার পূর্ব খোস্তাকাটা গ্রামের মিজানুর রহমান (৪২)। 

পুলিশ জানায়, বান্দরবান জেলার আলীকদম এলাকা হতে রাজ ধনেশ পাখি নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে বাঁশখালী এলাকা অতিক্রম করছিল। গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে অটোরিকশাটি থামানো হয়। এসময় ইঞ্জিন কাভারের ওপরে বাঁশের তৈরি খাচার ভেতর থেকে চারটি ধনেশ পাখি উদ্ধার করা হয়। পরে তাকে নিয়ে অভিযানে বের হয়ে অন্যজনকে আটক করা হয়। 

image


ওসি কামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, এক জোড়া ধনেশ পাখি চার লাখ টাকায় বিক্রির উদ্দেশে পাচার করা হচ্ছিলো। উদ্ধার পাখিগুলো চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুন: কর্ণফুলী টানেলের কাজ প্রায় শেষ, উদ্বোধনের অপেক্ষা

ধনেশ পাখি সম্পর্কে খোঁজ করে জানা গেছে, বাংলাদেশে এটি বিরল অথবা বিলীন হয়েছে। একসময় সম্ভবত সব মিশ্র চিরসবুজ বনেই রাজ ধনেশ বাস করতো। এখন কালেভদ্রে চট্টগ্রাম এবং সিলেট বন বিভাগের গহিন বনে কোথাও দুই-এক জোড়া চোখে পড়ে। বাংলাদেশ ছাড়ারাও নেপাল, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় রাজ ধনেশ পাওয়া যায়।


একাত্তর/এসি

চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
চট্টগ্রামে নিজ বসতঘরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর