পাহাড়তলীতে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে ছুরিকাঘাতে হত্যা

আপডেট : ২৮ মে ২০২৩, ০১:৪৩ পিএম

চট্টগ্রামের পাহাড়তলী থানা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

রোববার ভোরে পাহাড়তলীর নয়াবাজার বিশ্বরোডের মুখে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, নয়াবাজার বিশ্বরোডের মুখে কিছু ভাসমান দোকান পরিচালনা করতেন আজাদ। গত কয়েক মাস ধরে আরও কিছু লোক সেসব দোকান পরিচালনার দায়িত্ব নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে পরিকল্পিতভাবে ভোরে কয়েকজন মিলে আজাদকে ছুরিকাঘাত করে। 

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক জানান, ভোরে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় আজাদকে চমেক হাসপাতালে আনা হয়। দুই নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নিহতের ভাই মফিজ নয়াবাজার এলাকায় দোকান পাহারা দিতেন। শনিবার রাতে তার সঙ্গে কিছু লোকজনের কথা কাটাকাটি হয়। এর জের ধরেই আজাদকে ভোরে একা পেয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়। 

আরও পড়ুন: বাস ও অটোরিকশার সংঘর্ষে নারী নিহত, তিনজন আহত

আজাদ হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান ওসি।


একাত্তর/জো

জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর