পাঁচ বছর পর যেভাবে বিউটি হত্যার জট খুলল

আপডেট : ২৯ মে ২০২৩, ০৭:১৮ পিএম

বিউটি হত্যার পাঁচ বছর পর হত্যাকাণ্ডের জট খুলছে। পিবিআই এ ঘটনায় চার আসামিকে গ্রেপ্তার করেছে। বেরিয়ে এসেছে রহস্য।

সোমবার দুপুরে সিরাজগঞ্জের পিবিআই পুলিশ সংবাদ সম্মেলনে এ হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরে।

গ্রেপ্তারকৃতরা হলেন, এনায়েতপুর থানার ব্রাহ্মণ-গ্রামের স্বপন ব্যাপারী (৩৭), মো. মমিন (৫৫), মমিনের স্ত্রী অণু বেগম (৪০) এবং ওমর ফারুক (২৮)। ফারুককে ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরইমধ্যে তিনি জামিন পেয়েছেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. রেজাউল করিম ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, সিরাজগঞ্জের এনায়েতপুরের ব্রাহ্মণগ্রামের পশ্চিম পাড়ায় সাচ্চু মিয়ার মেয়ে বিউটি খাতুন। ২০১৮ সালের ১৩মে রাতে নিজ ঘরে শ্বাসরোধ করে হত্যা করা হয় স্বামী পরিত্যক্তা ওই নারীকে।

হত্যার পরদিন বিউটির বাবা বাদী হয়ে এনায়েতপুর থানায় মামলা করেন। পুলিশের দুই বছরের তদন্ত কোন তথ্য প্রমাণ না মেলায় বাদীর আবেদনে ২০২০ সালে মামলার তদন্ত পায় পিবিআই। তদন্তের একপর্যায়ে ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকা থেকে আব্দুর রাজ্জাকের ছেলে ওমর ফারুককে (২৮) গ্রেপ্তার করা হয়। তবে তার কাছ থেকে তেমন কোনা স্বীকারোক্তি না পাওয়ায় ভিন্ন পথ বেছে নেয় পিবিআই।

অনুসন্ধানে জানা যায়, ব্রাহ্মণগ্রাম এলাকায় মাদকের ক্রয়-বিক্রয়ের জন্য বহু মানুষের আনাগোনা ছিলো। এখানেই একসময়ে স্বামী পরিত্যক্তা বিউটির সাথে সম্পর্ক গড়ে ওঠে স্থানীয় প্রভাবশালী স্বপন বেপারীর। একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বিয়ের জন্য চাপ দেন বিউটি।

স্বপন বেপারী নিজের মান আর প্রভাব বাঁচাতে বিউটিকে হত্যার পরিকল্পনা করেন। স্বপনকে চারদিন আগে আটক করা হলে তিনি তার অপরাধ স্বীকার করে ঘটনার বর্ণনা দেয়।

তার বর্ণনায় উঠে আসে, হত্যাকাণ্ড ঘটাতে অভিযুক্তের সাথে যুক্ত ছিলেন বিউটির খালা-খালুসহ চারজন। মাত্র ৫০ হাজার টাকার বিনিময়ে বিউটির খালু মোমিন ও খালা আনু খাতুন হত্যার জন্য সকল বন্দোবস্ত করেন।

image


পিবিআই বলছে, হত্যার সাথে বিউটির খালু মেমিন, খালা আনু খাতুন, ওমর ফারুক ও প্রেমিক স্বপন বেপারী প্রত্যক্ষভাবে জড়িত। গত ২৩ ও ২৫ মে রাতে পিবিআই সন্দেহভাজন তিনজনকে আটক করে। পরে গ্রেপ্তারকৃতরা হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

জানা যায় সেদিন বিউটিকে তারা হাত-পা ধরে বুকের ওপর বালিশ চাপা দিয়ে হত্যা করে। সকলের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে কাঁচা মাটির ঘরের নিচে গর্ত করে রাখেন তারা, যাতে এটাকে সবাই চোর ও বহিরাগত কেউ হত্যা করেছে বলে মনে করে।

নিহতের বাবা-মা এ ঘটনার সঠিক আর দৃষ্টান্তমূলক বিচার চান।

আরও পড়ুন: অজ্ঞান পার্টির মূল হোতা গ্রেপ্তার

মামলার তদন্তকারী কর্মকর্তা সিরাজগঞ্জ পিবিআইয়ের এসআই ফয়সাল আহমেদ জানান, দীর্ঘ সময় নানান বেশে রহস্য উদঘাটন করতে লেগেছিলেন তিনি।


একাত্তর/আরএ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রখ্যাত লেখক ড. নাহিদা বেগম এবং কেএম ফিরোজ শাহরিয়ারের একমাত্র ছেলে স্কুলছাত্র ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের পর এক...
সাভারের আশুলিয়া মডেল টাউন এলাকা থেকে ৩৮ টুকরা হাড় ও কঙ্কাল উদ্ধারের লোমহর্ষক ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
সিরাজগঞ্জের এনায়েতপুরে নাজিয়া আক্তার লাবনী (৮) নামের এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুর নানি লালবানুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদ্রাসা শিক্ষার্থী শিফার মৃত্যুর রহস্যের জট খুলেছে। আত্মহত্যা নয়, ধর্ষণের পর হত্যা করা হয়েছে তাকে। এমন তথ্যে পাওয়া গেছে ময়নাতদন্তের রিপোর্টে।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর