শ্বাসরোধে হত্যার শিকার ভ্যানচালকের মরদেহ উদ্ধার

আপডেট : ৩০ মে ২০২৩, ০৫:১৮ পিএম

নড়াইলে শ্বাসরোধে হত্যার শিকার এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে আটঘরা-বরইতলা শ্মশানের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ভ্যানচালক দেলোয়ার গাজী (৬০) উপজেলার বিছালী ইউনিয়নের মধুরগাতী গ্রামের শুকুর গাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তার বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দুরে আটঘরা-বরইতলা শ্মশানের কাছে দেলোয়ারের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এরপর ঘটনাস্থল থেকে প্রায় আট কিলোমিটার দূরে যশোরের অভয়নগর উপজেলার বুনো গ্রাম থেকে তার ভ্যানটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। 

নিহতের ভাই মনিরুল গাজী জানান, সোমবার বিকেলে অটোভ্যান নিয়ে দেলোয়ার বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করেও ভাইয়ের সন্ধান পাননি। 

আরও পড়ুন: নীলফামারীতে দুই মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, দেলোয়ারকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি।


একাত্তর/জো

সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি লিখে না দেওয়ায় এক বৃদ্ধকে ৫০ হাজার টাকার চুক্তিতে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তারই পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় পুত্রবধূসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নড়াইলেপারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরে অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর