বগুড়ায় প্রয়াত জামায়াত নেতার বাড়িতে বিস্ফোরণ

আপডেট : ০২ জুন ২০২৩, ০৩:১৯ পিএম

বগুড়া শহরের সূত্রাপুর এলাকার একটি বাড়িতে বোমা ককটেল বিস্ফোরণে এক শ্রমিক আহত হয়েছেন। বিস্ফোরণের পর পুলিশ বাড়িটিকে ঘিরে রেখেছে। সেখানে হাতবোমা সদৃশ আরও অন্তত দুটি বস্তুর সন্ধান পাওয়া গেছে। এ কারণে ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে। 

শহরের পৌর উচ্চ বিদ্যালয়ের পিছনে ওই বাড়িটিতে শুক্রবার সকাল ৯টার দিকে বিস্ফোরণ ঘটে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। 

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, টিনশেড বাড়িটির টিন খোলার সময় ককটেল সাদৃশ্য একটি বস্তুর বিস্ফোরণ ঘটে। এ সময় সেখানে কাজ করতে যাওয়া এক রাজমিস্ত্রি আহত হন। 

‘এই ঘটনায় ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর বোঝা যাবে এটি কী ধরনের বিস্ফোরক ছিল।’ 

স্নিগ্ধ আখতার জানান, ওই বাড়িটির মালিক ছিলেন জামায়াতে ইসলামীর সাবেক নেতা প্রয়াত দুলাল হোসেন। এখন তার মেয়ে সেলিনা আক্তার বাড়িটির মালিক। তিনি শহরের সেউজগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। 

আহত শ্রমিকের নাম আব্দুল বাছেদ। তিনি শাজাহানপুরের আতাইলের বাসিন্দা। অটোরিকশার চালানোর পাশাপাশি তিনি নির্মাণ শ্রমিকের কাজও করেন। 


একাত্তর/আরবি 

মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর