শীতলক্ষ্যা পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

আপডেট : ০৪ জুন ২০২৩, ০৫:১৬ পিএম

নারায়ণগঞ্জের রুপগঞ্জের শীতলক্ষ্যা নদীর পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে ঘোড়াশাল নৌ-বন্দর কর্তৃপক্ষ।

রুপগঞ্জের মুড়াপাড়া থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত নদীর পাড়ে এ উচ্ছেদ অভিযান চলছে। এখানে নদীর পাড়ের দু’শরও বেশি অবৈধ স্থাপনা রয়েছে। পর্যায়ক্রমে অবৈধ স্থাপনাগুলো গুড়িয়ে দেয়া হবে বলে জানায় ঘোড়াশাল নৌ-বন্দর কর্তৃপক্ষ।

শিল্প প্রতিষ্ঠানের পণ্য ওঠানামার বাণিজ্য হাব হিসাবে পরিচিত নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী। প্রতিদিন প্রায় শত শত কার্গো চলাচল করে এই নদীতে। সরকারের হাজার কোটি টাকার বেশি রাজস্বও আদায় হয় এখান থেকে। কিন্তু ভূমিদস্যু, শিল্প প্রতিষ্ঠানের কবলে দখল হচ্ছে শীতলক্ষ্যা।

গুরুত্বপূর্ণ এই নদীটিকে বাঁচাতে নির্দেশনা দেয় হাইকোর্ট। ২০১৯ সালে আদালতের রায় বাস্তবায়নে শুরু হয় উচ্ছেদ অভিযান। নদীর পাড়ে বসানো হয় সীমানা পিলার। তারপরও সরেনি দখলদাররা। 

রুপগঞ্জের মুড়াপাড়া ঘাট থেকে উচ্ছেদ অভিযান শুরু করে ঘোড়াশাল নৌ-বন্দর। মুড়াপাড়া থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত দু’শরও অধিক অবৈধ স্থাপনা চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। বালু বাণিজ্যও গড়ে তোলা হয়েছে নদীর পাড়ে। একতলা দোতলা ভবনসহ নদীর জায়গা দখল করে টিনের ঘর করা হয়েছে। 

ঘোড়াশাল নৌ-বন্দরের উপ-পরিচালক মাসুদ পারভেজ জানান, ঘোড়াশাল নদীবন্দর কর্তৃপক্ষ কিছুদিন আগেও উচ্ছেদ করেছে নদীর জায়গার অবৈধ স্থাপনা। কিন্তু ভূমিদস্যুরা আবারও দখল করার অপচেষ্টা করছে। সীমানা পিলার দেওয়ার পরও অনেকেই তা মানছে না।

তিনি আরও জানান, নদীর পাড় থেকে প্রায় এক-দু’শ ফুট পর্যন্ত দখল করে ফেলেছে ভূমিদস্যুরা। এতে নদী সরু হয়ে গেছে। নৌ-চলাচলেও সমস্যা হয় এতে। প্রায় দু’শ অবৈধ স্থাপনা রয়েছে। আরও পাঁচদিন অভিযান পরিচালনা করে সব স্থাপনা গুড়িয়ে দেয়া হবে। নদীর পাড়ে থাকা বালু মহাল নিলামে বিক্রি করে দেয়া হবে।

আরও পড়ুন: মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, দুই যুবক নিহত

তিনি বলেন, নদীর সীমানা নির্ধারণ করা হয়েছে সিএস ম্যাপ অনুসারে। কাজেই এখানে কারও ব্যক্তি মালিকানা জায়গা নেই। ভূমিদস্যুরা জায়গা রক্ষা করার জন্য  সুযোগ বুঝে জমি দাবি করে।


একাত্তর/জো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর