নৌকায় ১০ মন হাঙ্গর-কচ্ছপ রেখে পালালো শিকারিরা

আপডেট : ০৪ জুন ২০২৩, ০৯:১২ পিএম

পটুয়াখালীর কলাপাড়ার আলীপুর মৎস্য বন্দর সংলগ্ন স্লুইস ঘাট এলাকায় নোঙর করে রাখা একটি নৌকায় অভিযান চালিয়ে প্রায় ১০ মণ হাঙ্গর ও একাধিক মৃত সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে কোস্ট গার্ড।

রোববার বিকেলে গোপন সংবাদেরভিত্তিতে পটুয়াখালী এনিমাল লাভার সংগঠন ও কোস্ট গার্ড যৌথ অভিযান চালিয়ে এসব হাঙ্গর ও কচ্ছপ জব্দ করে।

জানা গেছে, জব্দ করা হাঙ্গরগুলো মসৃন হাতুড়ি প্রজাতি ও কোলা হাঙ্গর প্রজাতির। যেটি বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রানী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের রক্ষিত বন্যপ্রানীর তালিকায় তফসিল-১ অনুযায়ী সংরক্ষিত। এগুলো প্রায় তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত লম্বা হয় বলে জানা যায়। এছাড়া প্রায় আট ফুট লম্বা হাঙ্গরও ধরা হয়েছে, যেগুলোকে কেটে টুকরো টুকরো করা হয়েছে শুটকির জন্য। আর কচ্ছপগুলোর খোলস বিকৃত করা হয়েছে। এ কারণে তাৎক্ষণিক কচ্ছপের প্রজাতি নির্ণয় করা যায়নি।

পটুয়াখালী এনিমাল লাভার সংগঠনের কলাপাড়া টিম লিডার রাকায়েত আহসান জানান, তারা গোপন সংবাদের মাধ্যমে বিষয়টি জানতে পারেন এবং কোস্টগার্ড ও বন বিভাগকে অবহিত করেন। পরবর্তীতে তারা ধরা নিষিদ্ধ এই হাঙ্গর ও কচ্ছপগুলো জব্দ করেন।

image


মহিপুর বন বিভাগের পিএম মিজানুর রহমান জানান, জব্দ করা হাঙ্গরগুলো সামুদ্রিক বন্যপ্রাণী আইনে সংরক্ষিত এবং ধরা নিষিদ্ধ। তাই ঊর্ধ্বতন বন কর্মকর্তাদের নির্দেশে সেগুলো মাটি চাপা দেয়ার উদ্যোগ নেওয়া হয়েছ। 

আরও পড়ুন: শিডিউল লোডশেডিংয়ে যাবো না, ভোগান্তি আর দুই সপ্তাহ: নসরুল হামিদ

কোষ্ট গার্ড নিজামপুর স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. মতিউর রহমান জানান, পাচারকারী চক্রটি সমুদ্র থেকে হাঙ্গর শিকার করে আলীপুর শুটকি পল্লীতে বিক্রির জন্য নিয়ে আসে। কিন্তু অভিযানের বিষয়টি টের পেয়ে হাঙ্গরগুলো খাপড়াভাঙ্গা নদীর তীরে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে হাঙ্গরগুলো উদ্ধার করে  মহীপুর বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে নদী তীরে মাটি চাপা দিয়ে দেওয়া হয়। সংরক্ষিত ও নিষিদ্ধ মাছ ও হাঙ্গর ধরা বন্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে এ কোস্ট গার্ড কর্মকর্তা জানান।  


একাত্তর/আরবিএস  

চোখের পলকে আনুমানিক তিন মণ ইলিশ উঠে এলো ডেকে! আমরা যতটা পারলাম কুড়িয়ে নিলাম, বাকিটা আবার সাগরেই গড়িয়ে পড়লো।
পূর্ব সুন্দরবনে ঘুরতে এসে কচিখালী ডিমেরচর সংলগ্ন সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন মাহিত আব্দুল্লাহ (১৬) নামে এক পর্যটক।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়েছে ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের বিলুপ্ত প্রজাতির একটি বড় ঢাঁই মাছ। বিশাল এই মাছটি বিক্রি হয়েছে ১ লাখ তিন হাজার ৯৬০ টাকায়।
সাগরে মাছ ধরার ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলছে। এরইমধ্যে এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও সরকারি খাদ্য সহায়তার চাল পাননি লক্ষ্মীপুরের জেলেরা।
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর