নওগাঁয় শ্রমিক দ্বন্দ্বে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ

আপডেট : ০৬ জুন ২০২৩, ০২:১৪ পিএম

নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের দুটি পক্ষের দ্বন্দ্বে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। 

মঙ্গলবার সকাল ছয়টা থেকে মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও নির্বাচনের দাবিতে ইউনিয়নের একটি অংশের ডাকে এই ধর্মঘট শুরু হয়। 

সংগঠনটির একাংশের শ্রমিকরা জানান, গত ২৯ মে নওগাঁ শহরের বালুডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিক ইউনিয়নের একাংশ বিশেষ সাধারণ সভা ডাকে। ওই সভায় সাত দিনের মধ্যে সাধারণ সভা, বর্তমানে মেয়াদ উত্তীর্ণ কমিটি অনিয়ম দুর্নীতি ও নির্বাচনের দাবিতে এ ঘোষণা দেওয়া হয়। 

এদিকে হঠাৎ বাস বন্ধে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা বাস না পেয়ে ছোট ছোট যানবাহনে গন্তব্যে যাচ্ছেন। এতে সময় এবং ভাড়া বেশি গুনতে হচ্ছে। 

শ্রমিকরা জানান, নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের ১৫ মার্চ। কিন্তু আড়াই মাস পার হলেও বর্তমান কমিটির নেতারা নির্বাচনের ঘোষণা দিচ্ছেন না। সাধারণ সদস্যরা বার বার দাবি তুললেও তারা নানা তালবাহানা করছেন। 

তাদের অভিযোগ, অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে রাখা ছাড়াও এই কমিটির নেতারা নানা অনিয়ম-দুর্নীতি করেছেন। জবাবদিহিতার ভয়ে নিয়ম থাকলেও গত তিন বছরে একটি সাধারণ সভা, বিশেষ সাধারণ সভা বা কোনো ধরনের জরুরি সভা আহবান করা হয়নি। এতে শ্রমিক  অসন্তোষ দেখা দিয়েছে। 

নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, এই কমিটির মেয়াদে সাধারণ সদস্যরা মৃত্যু অনুদান, চিকিৎসা অনুদানসহ বিভিন্ন আর্থিক সেবা থেকে বঞ্চিত হয়েছে। তারা লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এই অবস্থায় নির্বাচন দিলে হার নিশ্চিত জেনে তারা আর নির্বাচন দিচ্ছে না।

নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ওমর ফারুক বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা না করায় সাধারণ সদস্যরা গত প্রায় দেড় মাস ধরে আন্দোলন করছেন। শ্রমিক প্রতিনিধিরা বিষয়টি জেলা প্রশাসক, স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন মহলে জানিয়েছে। জেলা প্রশাসক বর্তমান কমিটির নেতাদের নির্বাচন দেওয়ার আহবান জানালেও তার তা শোনন নাই। গত আড়াই মাস ধরে তারা কার্যালয়েও আসছেন না, অফিসে তালা। তাই শ্রমিকরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। 

তিনি বলেন, এর সমাধান না হওয়া পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে।

নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউজ্জামান মতি বলেন, গত জানুয়ারি মাসে সাধারণ সভা ডেকে সদস্যদের মতামতের ভিত্তিতে বর্তমান কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে। এটা রেজুলেশনও করা রয়েছে। সুতরাং বর্তমান কমিটি অবৈধ এমন অভিযোগ মিথ্যা। সময় হলেই ঠিকই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। 

আরও পড়ুন: পঞ্চম চালানে পদ্মা সেতু হয়ে পোল্যান্ড গেলো গার্মেন্টস পণ্য

এ বিষয়ে নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আজাহারুল ইসলাম জানান, এরই মধ্যে কিছু বাস চলাচল শুরু করেছে। ধীরে ধীরে সব বাস চলাচল স্বাভাবিক হবে।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ ফায়সাল বিন আহসান জানান, ইতিমধ্যে বালুডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। পরিস্থিতি শান্ত হয়েছে। দুই পক্ষকে বিষয়টি সমাধানের জন্যে অনুরোধ করা হয়েছে। 


একাত্তর/এসি

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর