সুদের টাকা না পেয়ে দিনমজুরকে গাছে বেঁধে নির্যাতন

আপডেট : ০৬ জুন ২০২৩, ০৪:৫৬ পিএম

শেরপুরে সুদের টাকার লাভ না পেয়ে এক দিনমজুরকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনা মামলা হলে গা ঢাকা দিয়েছেন নির্যাতনকারীরা।

রোববার রাত ১২টার পর থেকে পরের দিন সকাল আটটা পর্যন্ত সদর উপজেলার চক আন্ধারিয়া গ্রামে এ নির্যাতনের ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার ওই দিনমজুরের নাম সাইফুল ইসলাম। তিনি ওই গ্রামের বাসিন্দা।

সোস্যালে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একজনকে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রেখে পাশে বসে রয়েছেন অনেকজন।

নির্যাতনের শিকার সাইফুল জানান, চার মাস আগে একই এলাকার আব্দুল মালেকের স্ত্রী নারগিস আক্তারে কাছ থেকে সুদে ছয় হাজার টাকা নেন। ওই টাকা নিয়ে তিনি কাজের খোঁজে ঢাকায় আসেন। কয়েকদিন আগে ঢাকা থেকে বাড়ি ফেরেন। 

তিনি জানান, রোববার রাতে নারগিসকে ধারের ছয় হাজার টাকা ফেরত দেওয়া হয়। এসময় তিনি লাভ হিসেবে আরও ছয় হাজার টাকা দাবি করেন। কিন্তু কাছে টাকা না থাকায় লাভের টাকা দিতে সময় চাইলে তিনি ক্ষিপ্ত হন। পরে স্বামী আব্দুল মালেক, তার ভাই মনির ও চাচাতো ভাই জুয়েল মিলে তাকে আম গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে সারারাত নির্যাতন করে। এক পর্যায়ে চিমটা দিয়ে আঙ্গুল ও পিঠের কয়েকস্থানে মাংস টেনে তুলে। সোমবার সকালে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

অভিযুক্ত নারগিস আক্তারের দাবি, কু-প্রস্তাব দেওয়াকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেছে। 

আরও পড়ুন: পাহাড়ে নিহত সেনার পরিবারে সেনাবাহিনীর ঘর হস্তান্তর

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ, বছির আহম্মেদ বাদল বলেন, ঘটনার পর ভুক্তভোগী বাদি হয়ে তিন জনের নামে মামলা করেছেন। এরপর থেকে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে।

এদিকে এমন নির্যাতনের ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছেন ভুক্তভোগী, তার স্বজন ও এলাকাবাসী। 


একাত্তর/এসি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর