খুলনা সিটিতে কাউন্সিলর হলেন যারা

আপডেট : ১৩ জুন ২০২৩, ০৩:১৮ পিএম

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে (কেসিসি) ৩১টি ওয়ার্ডের কাউন্সিলর পদে বেসরকারিভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে। 

সোমবার রাতে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে বেসরকারিভাবে নির্বাচনের ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দীন।

কাউন্সিলর পদে নির্বাচিতরা হলেন- ১নং ওয়ার্ডে শাহাদাত হোসেন মিনা, ২নং ওয়ার্ডে এস এম মনিরুজ্জামান মুকুল, ৩নং ওয়ার্ডে আবদুস সালাম মাস্টার, ৪নং ওয়ার্ডে গোলাম রব্বানী টিপু, ৫নং ওয়ার্ডে শেখ মোহাম্মদ আলী, ৬নং ওয়ার্ডে শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, ৭নং ওয়ার্ডে শেখ মিস্টার খালেদ আহমেদ, ৮নং ওয়ার্ডে সাহিদুর রহমান, ৯নং ওয়ার্ডে মাহফুজুর রহমান লিটন, ১০নং ওয়ার্ডে শরিফুল ইসলাম প্রিন্স, ১১নং ওয়ার্ডে নাইমুল ইসলাম খালেদ, ১২নং ওয়ার্ডে মাস্টার শফিকুল আলম, ১৩নং ওয়ার্ডে এস এম খুরশিদ আহমেদ টোনা, ১৪নং ওয়ার্ডে শেখ মফিজুর রহমান পলাশ, ১৫নং ওয়ার্ডে আমিনুল ইসলাম মুন্না, ১৬নং ওয়ার্ডে শেখ হাসান ইফতেখার চালু, ১৭নং ওয়ার্ডে শেখ হাফিজুর রহমান হাফিজ।

আরও আছেন, ১৮নং ওয়ার্ডে রাজুল হাসান রাজু, ১৯নং ওয়ার্ডে জাকির হোসেন বিপ্লব, ২০নং ওয়ার্ডে শেখ মো. গাউসুল আজম, ২১নং ওয়ার্ডে মো. ইমরুল হাসান, ২২নং ওয়ার্ডে কাজী আবুল কালাম আজাদ বিকু, ২৩নং ওয়ার্ডে ইমাম হাসান চৌধুরী ময়না, ২৪নং ওয়ার্ডে আগেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জেড এ মাহমুদ ডন, ২৫নং ওয়ার্ডে আলী আকবর টিপু, ২৬নং ওয়ার্ডে গোলাম মাওলা শানু, ২৭নং ওয়ার্ডে এসএম রফিউদ্দিন আহমেদ, ২৮নং ওয়ার্ডে মোহাম্মদ জিয়াউল আহসান টিটো, ২৯নং ওয়ার্ডে ফকির সাইফুল ইসলাম, ৩০নং ওয়ার্ডে এসএম মোজাফফার রশিদী রেজা ও ৩১নং ওয়ার্ডে আরিফ হোসেন মিঠু।

আরও পড়ুন: ভোট নিয়ে কেউ অভিযোগ করেনি: ইসি সচিব

সোমবার  সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৮৯টি কেন্দ্রে চলে ভোটগ্রহণ। এবারই প্রথম খুলনা সিটির সব কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ হয়েছে। কিছু কিছু জায়গায় ইভিএমে ভোট দিতে গিয়ে ভোগান্তিতে পড়েন ভোটাররা। এজন্য ভোটে ধীরগতির অভিযোগ রয়েছে। 


একাত্তর/এসি

খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাগেরহাটের হজরত খানজাহান আলী (র.)-এর মাজার সংলগ্ন দিঘির আলোচিত কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। 
গত মার্চ মাসে বাড়িতে ঢুকে গুলি করা হয়েছিল বাবা, মা, ভাই ও স্ত্রীকে। সেই ঘটনার আড়াই মাস পার হতে না হতেই এবার বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে মো. রাশেদ কাজী নামের ওই যুবককে। পুলিশ বলছে,...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর