জমে উঠছে রাজশাহী-সিলেট সিটি নির্বাচনের প্রচার

আপডেট : ১৪ জুন ২০২৩, ০১:১২ পিএম

আগামী ২১ জুন রাজশাহী ও সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিটি নির্বাচন। ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যে মহানগর দুটিতে জমে নির্বাচনী প্রচার। দিন-রাত গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

রাজশাহী নগরীর অলি-গলিতে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ অন্য প্রার্থীরা। দিচ্ছেন নগর উন্নয়নের নানান প্রতিশ্রুতি।

অন্যদিকে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। জয়ী হতে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তারা।

এদিকে খুলনা ও বরিশালে বিএনপিসহ অধিকাংশ দল ভোটে না থাকায় মহানগর দুটিতে নির্বাচনী উত্তেজনা তেমন ছিল না। ক্ষমতাসীন আওয়ামী লীগের পাশাপাশি কেন্দ্রগুলোতে ভোটারদের নিয়ে আসার ক্ষেত্রে একটি ভূমিকা রাখছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা। চরমোনাই পীরের মুরিদ আর ভক্তদের ‘ভোট ব্যাংকে’ ভর করে খুলনা ও বরিশালে তাদের প্রার্থীই ছিল দ্বিতীয় অবস্থানে।

কিন্তু সোমবার বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থীর ওপর হামলার পর দলটি ফল প্রত্যাখ্যানের পাশাপাশি সিলেট ও রাজশাহী থেকেও তাদের প্রার্থী প্রত্যাহারের ঘোষণা দেয়।

ফলে সিলেট ও রাজশাহীর নির্বাচনী হাওয়া থেকে হাতপাখার সরে দাঁড়ানোয় ভোটের আমেজ আর কতটুকু থাকবে এবং শেষ পর্যন্ত কত সংখ্যক ভোটার কেন্দ্রে যাবেন, তা প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।

রাজশাহীতে এইচ এম খায়রুজ্জামান লিটন এর আগে তিনবার নির্বাচন করে বিএনপির প্রার্থীকে দুইবার হারিয়ে মেয়র হয়েছেন। 

তিনি ২০১৮ সালে যখন দ্বিতীয়বার মেয়র হন, তখন রাজশাহীতে ভোট পড়েছিল ৭৮ দশমিক ৮৬ শতাংশ। ২০১৩ সালে যখন পরাজিত হন, তখন ভোটের হার ছিল ৭৬ দশমিক শূন্য ৯ শতাংশ। এর আগে ২০০৮ সালে যখন প্রথমবার মেয়র হন, তখন ভোট পড়েছিল ৮১ দশমিক ৬৩ শতাংশ।

খুলনা-বরিশালের নির্বাচনের দিন ওয়ার্ড কমিটির নেতাদের সঙ্গে এক আলোচনায় তিনি বলেন, আমাদের লক্ষ্য ৭০ ভাগ ভোটারকে ভোটকেন্দ্রে নিয়ে যাওয়া। সেটা আমরা করতে পারলে সব ক্ষেত্রে; যেমন- বিএনপিকে মোকাবেলা করা হল।

অপরদিকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মূলত আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ও জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর পাঁচ প্রার্থী হচ্ছেন জাকের পার্টির মো. জহিরুল আলম এবং স্বতন্ত্র মো. আবদুল হানিফ কুটু, মো. শাহ জামান মিয়া, মো. ছালাহ উদ্দিন রিমন ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা।

আরও পড়ুন: রাজধানীতে মা-মেয়ের মরদেহ উদ্ধার, স্বামী আটক

সিলেট সিটিতে মোট ভোটার চার লাখ ৮৬ হাজার ৬০৫ জন। মোট কেন্দ্র ১৯০টি ও ভোটকক্ষ এক হাজার ৩৬৪টি।

রাজশাহীতে মোট ভোটার তিন লাখ ৫২ হাজার ১৫৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ১৮৫ জন এবং নারী এক লাখ ৮০ হাজার ৯৭২ জন। এর মধ্যে এবার ৩০ হাজার ১৫৭ জন তরুণ-তরুণী প্রথম ভোটার হয়েছেন। গত বছর মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ২২ হাজার।


একাত্তর/আরএ

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সাবেক মেয়র (ঘড়ি) প্রতীকের প্রার্থী ইকরামুল হক টিটু।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) নির্বাচনের দিনভর শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এতে নগরের মোট ১২৮ ভোটকেন্দ্রের মধ্যে ১১৯টি কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে আছেন মেয়র প্রার্থী ও...
প্রত্যাশা অনুযায়ী যথেষ্ট উন্নয়ন হয়নি ময়মনসিংহ সিটি করপোরেশনের বর্ধিত এলাকার। বর্ধিত ১২টি ওয়ার্ডের বাসিন্দাদের আশা ছিলো সিটি করপোরেশনে যুক্ত হলে কমবে দীর্ঘদিনের দুর্ভোগ। তবে এলাকার সড়ক থেকে শুরু...
প্রার্থীদের আচরণবিধি মেনে সুষ্ঠু পরিবেশে প্রচার-প্রচারণা চালানোর আহবান জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, ইভিএম পদ্ধতিতে ভোট কারচুপি হওয়ার কোনো সুযোগ নেই। তাই ভোটের ফল যা হয় তা...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর