ময়মনসিংহে হয়নি কাঙ্ক্ষিত উন্নয়ন, নানা প্রতিশ্রুতি প্রার্থীদের

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০২:৩০ পিএম

প্রত্যাশা অনুযায়ী যথেষ্ট উন্নয়ন হয়নি ময়মনসিংহ সিটি করপোরেশনের বর্ধিত এলাকার। বর্ধিত ১২টি ওয়ার্ডের বাসিন্দাদের আশা ছিলো সিটি করপোরেশনে যুক্ত হলে কমবে দীর্ঘদিনের দুর্ভোগ। তবে এলাকার সড়ক থেকে শুরু করে, ফুটপাত, জলাবদ্ধতা, খেলার মাঠের সংকট ও মশার উপদ্রব রয়ে গেছে আগের মতোই। কাগজে কলমে শহর হলেও, মিলছে না সেই সুবিধা। এদিকে এসব সংকট সমাধানের আশ্বাস দিচ্ছেন প্রত্যেক মেয়র প্রার্থী। বলছেন, বাড়বে নাগরিক সুবিধা। 

ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কলপা এলাকা। সাতটি গ্রাম নিয়ে এই ওয়ার্ডে ভোটার সংখ্যা প্রায় ২৫ হাজার। 

এই সড়ক দিয়ে আশপাশের প্রায় পাঁচ এলাকার বাসিন্দাদের চলাচল। কিন্তু সড়কগুলোতে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। 

বঞ্চিত এসব জনপদের ভোটাররা বলছেন, নির্বাচন এলে নানা প্রতিশ্রুতি শোনা যায়। কিন্তু নির্বাচনের পর কোনো কাউন্সিলরের দেখা মেলেনা। 

ইউনিয়ন পরিষদ থেকে সিটি করপোরেশনে যুক্ত হওয়া ২২ থেকে ৩৩ নম্বর ওয়ার্ডগুলোর বেশির ভাগ বাসিন্দারই অভিযোগ; কেবল নামেই সিটি করপোরেশন। মেলেনি কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা।  

হাতি মার্কার মেয়র প্রার্থীর সাদেকুল হক মিল্কির অভিযোগের তীর সাবেক মেয়রের বিরুদ্ধে। তিনি জানান সিটি করপোরেশনের উন্নয়নে ১৫৭৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে। কিন্তু নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোর উন্নয়নে এক টাকাও ব্যয় হয়নি। 

মেয়র প্রার্থী সাদেকুল হক খান মিল্কী বলেন, ১৫৭৫ কোটি টাকা বরাদ্দ এসেছিলো। তারমধ্যে তিনি ২৩ শতাংশ কাজ করতে পেরেছেন। মাত্র ৩০০ কোটি টাকার কাজ। এসব নিয়ে কথা হয়নি কারণ, উনারা এই শহরে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করেছিলেন। উনাদের অনেক মাসেলম্যান ছিলো।  

তবে সাবেক মেয়র ইকরামুল হক টিটুর দাবি, করোনা মহামারির কারণেই অনেক কাজই শেষ করা যায়নি। অনেক এলাকায় এখনও প্রকল্প চলমান। 

মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু বলেন, দ্বায়িত্ব নেয়ার ছয় মাসের মধ্যে করোনার কবলে পড়তে হয়। আমরা অনেকতা গৃহবন্দি ছিলাম। আরেকটি সংকট ইউক্রেন-রাশিয়া যুদ্ধাবস্থায় সরকার সাশ্রয় নীতি গ্রহণ করে। এর ফলে নতুন উন্নয়ন প্রকল্প এবং অর্থায়নে বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেয়। সে আলোকে চার বছরের বেশি সময়ে আমরা কিছু করতে পারিনি।    

ইউনিয়ন থেকে সিটি করপোরেশনে যুক্ত হয়েছে ১২টি ওয়ার্ড। যার সীমানা ৭৭ বর্গ কিলোমিটার। গেলো পাঁচ বছরে উন্নয়ন সুবিধার বদলে বেড়েছে বাড়তি করের বোঝা। এই বোঝা থেকে মুক্তি চান বর্ধিত এলাকার বাসিন্দারা।

 

আরবিএস
ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।  
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত এই বাজেটের আকার এক হাজার ৪১৭ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৭৯৭ টাকা।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর