৩০‌টি গাঁজা গা‌ছের বাগানসহ নারী আটক

আপডেট : ১৪ জুন ২০২৩, ০৯:৩৪ পিএম

কুমিল্লার বরুড়ায় ৩০‌টি গাঁজা গা‌ছের একটি বাগানসহ বাগানের মালিক এক নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত মাঝরাতে গালিমপুর এলাকার একটি বাগানবাড়িতে অভিযান চালিয়ে ওই নারীকে আটক ও গাঁজার গাছ জব্দ করা হয়।

আটক নারী পেয়ারা বেগম ওই এলাকার বাসিন্দা। পেয়ারা বেগম ও তার ছেলে সবুজ দীর্ঘদিন মাদক কারবারের সাথে জড়িত বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, বরুড়ার গালিমপুর এলাকার একটি নিরিবিলি বাগানবাড়িতে গোপন খবরের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি সবুজ পালিয়ে যান। পরে ওই বাগানের মালিক সবুজের মা পেয়ারা বেগমকে আটক ও বাগানের গাঁজা গাছগুলো জব্দ করে পুলিশ। জব্দকৃত গাঁজা গাছের ওজন আনুমানিক ২৪ কেজি বলে জানায় পুলিশ।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, পেয়ারা বেগম ও তার ছেলে সবুজ এলাকার চিহ্নিত মাদক কারবারি। সবুজ পলাতক রয়েছে। সবুজকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন: পঁচা ডিম ও কাপড়ের রঙ দিয়ে বিস্কুট, দুই লাখ টাকা জরিমানা

এ বিষ‌য়ে বরুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক‌টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি। 


একাত্তর/জো

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর