নাদিম হত্যায় সাংবাদিকদের ক্ষোভ, দ্রুত বিচার দাবি

আপডেট : ১৬ জুন ২০২৩, ০১:৩১ পিএম

জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসীদের হামলায় একাত্তর টিভির উপজেলা সংবাদ সংগ্রাহক গোলাম রব্বানী নাদিম নিহতের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে সাংবাদিকরা। এ ঘটনায় নিন্দা জানানোর পাশাপাশি দেশের বিভিন্নস্থানে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি দাবি করে নানান কর্মসূচি ঘোষণা করছে সাংবাদিকদের সংগঠনগুলো।

বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা জানান, প্রায় প্রতি জেলাতেই সাংবাদিকদের সংগঠনগুলো আলাদা আলাদা কর্মসূচি দেওয়ার পাশাপাশি এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। একইসাথে তারা পেশাগত দায়িত্ব পালনের সময় নিরাপত্তার দাবি করেছেন।

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

বৃহস্পতিবার বিএফইউজের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এবং ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক যৌথ বিবৃতিতে গোলাম রাব্বানী নাদিম হত্যায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ডিআরইউ’র কার্যনির্বাহী কমিটির পক্ষে সংগঠনের সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এছাড়া খুনের ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেট। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা।

নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে শিবচর প্রেসক্লাব।

বৃহস্পতিবার বিকেলে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন মাগুরা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান। বিবৃতিতে নেতারা বলেন, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে গোলাম রাব্বানী নাদিমকে রাতের অন্ধকারে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এ হত্যার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।

নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

রাব্বানী নাদিম হত্যার তীব্র নিন্দা এবং খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের জোর দাবি জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছেন রাঙামাটির সংবাদকর্মীরা।

হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ প্রেসক্লাব কাতার।

নাদিম হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)। একইসঙ্গে এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় সংগঠনটি।

হত্যার ঘটনায় শিবচর প্রেসক্লাব তীব্র নিন্দা জানিয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে শিবচর প্রেসক্লাব।

আরও পড়ুন: জামালপুরে সাংবাদিক নাদিম হত্যায় ছয়জন আটক

এছাড়া মাগুরা জেলা প্রেসক্লাব, কলকাতার ইন্দো বাংলা প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, লক্ষ্মীপুর প্রেসক্লাব, হবিগঞ্জ প্রেসক্লাব, বাগেরহাট প্রেসক্লাব, পাথরঘাটা প্রেসক্লাব, পাথরঘাটা উপজেলা প্রেসক্লাব, সাতক্ষীরা প্রেসক্লাব, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা প্রেসক্লাব, সিলেট প্রেসক্লাব, ফরিদপুর প্রেসক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিলেট জেলা শাখা, জামালপুর প্রেসক্লাব, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে), শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব, নড়াইল সাংবাদিক সমাজ, মাদারীপুরের শিবচর রিপোর্টার্স ইউনিটি, বরগুনা সাংবাদিক ইউনিয়ন এ ঘটনায় কর্মসূচি ঘোষণা করেছে এবং দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেছে।

বুধবার রাতে বকশীগঞ্জ বাজার থেকে নিলক্ষীয়ায় বাড়ি ফিরছিলেন একাত্তর টিভির উপজেলা সংবাদ সংগ্রাহক নাদিম। এসময় অতর্কিতভাবে ১০-১২ জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করেন।

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকাল ১০টায় উপজেলার বকশীগঞ্জের নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় নাদিমের। বেলা সাড়ে ১১টায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

একাত্তর/আরএ

নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন।
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও সাতজন মারা গেছেন। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ওয়ালটন ফ্রিজ-টেলিভিশনের মতো উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যের পাশাপাশি বিভিন্ন হাই-কনফিগারেশনের ল্যাপটপ ও ট্যাব তৈরি করছে।
দীর্ঘদিনের কর বিরোধের জের ধরে ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘গ্রামীণ কল্যাণ’-এর দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি...
ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নতুন দিল্লি যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে ভারত ও বাংলাদেশের মধ্যে আলাদা দ্বিপাক্ষিক সফরের বিষয়ে আলোচনা ও কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর