মধ্যরাতে শেষ হচ্ছে রাজশাহী-সিলেট সিটি ভোটের প্রচার

আপডেট : ১৯ জুন ২০২৩, ০৩:৫০ পিএম

মধ্যরাত থেকে শেষ হচ্ছে রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনের প্রচার। উত্তরের জনপদ রাজশাহী নগরে এতদিন জমজমাট প্রচার চললেও, পশ্চিমের জেলা সিলেটে সেটি বাধা পেয়েছে বৃষ্টিতে। এই দুই নগরের সিটি নির্বাচনে ভোট হবে বুধবার। 

রাজশাহীতে সোমবার প্রচারের শেষদিনে দুপুর ১২ টার দিকে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এ সময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চান। 

তিনি আরও বলেন, সিটি নির্বাচনে জয়ী হয়ে আবারও মেয়র পদে বসলে চলমান উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত শেষ করার পাশাপাশি কর্মসংস্থান তৈরির কর্মসূচি নেয়া হবে। এবারের সিটি নির্বাচনে ৬০ শতাংশের বেশি ভোট পড়বে বলেও আশা করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী।

খায়রুজ্জামান লিটন বলেন, গত পাঁচ বছরের মধ্যে মাত্র আড়াই বছর কাজ করতে পেরেছি। করোনার কারণে দেড় বছর সারা পৃথিবীর মতো বাংলাদেশও অচল হয়ে পড়েছিল। রাজশাহীও অচল হয়ে পড়েছিল। কোনো কাজ করতে পারিনি। 

তিনি বলেন, সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দফায় দফায় খাদ্য বিতরণ, ওষুধ ও অক্সিজেন সিলিন্ডার বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি। এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, নির্মাণসামগ্রী ও ডলারের মূল্যবৃদ্ধি ইত্যাদি কারণে আড়াই বছর তেমন উন্নয়নকাজ করা সম্ভব হয়নি। তবে যে অল্প সময় কাজ করতে পেরেছি, তার উন্নয়ন আপনারা দেখতে পাচ্ছেন।

তিনি আরও বলেন, রাজশাহীতে কাজের সংকট। তেমন শিল্প-কারখানা নেই। সরকারি কারখানা বন্ধ হয়ে আছে। এবার কর্মসংস্থান দিতে চাই। প্রধানমন্ত্রীর নির্দেশে বিসিক শিল্পনগরী-২ নির্মিত হয়েছে। সেখানে ২৮৭টি ক্ষুদ্র ও মাঝারি কারখানা করা যাবে। ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর থেকে শিল্পপতিদের নিয়ে এসে শিল্প-কারখানা করব।

এদিকে, সিলেটে চার দিন ধরে বৃষ্টিপাতের প্রভাবে প্রার্থীদের প্রচার কমেছে। আওয়ামী লীগ মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর রোববারের প্রচারসূচিতে ছিলো মাত্র ছয়টি কর্মসূচি। অথচ বৃষ্টি শুরুর আগে এর প্রায় দ্বিগুণ কর্মসূচি চালিয়েছেন তিনি। 

একইভাবে প্রভাব পড়েছে জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুলের প্রচারে। গতকাল তাঁর প্রচারসূচিতে ছিল মাত্র দুটি কর্মসূচি। কাউন্সিলর প্রার্থীদেরও প্রচার কমেছে।

রাজশাহী ও সিলেট সিটিতে ব্যাংক বন্ধ বুধবার

রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে বুধবার নির্বাচনী এলাকায় সব ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট শাখা থেকে এ সংক্রান্ত এক সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

আরও পড়ুন: ঈদুল আজহায় টানা পাঁচ দিন ছুটি, মন্ত্রিসভায় অনুমোদন

নির্দেশনায় বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৫ জুনের প্রজ্ঞাপন অনুযায়ী রাজশাহী সিটি কর্পোরেশন ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন এবং তিনটি পৌরসভার (নারায়ণগঞ্জ জেলার গোপালদী পৌরসভা, টাঙ্গাইল জেলার বাসাইল পৌরসভা ও বগুড়া জেলার তালোড়া পৌরসভা) সাধারণ নির্বাচন উপলক্ষে ২১ জুন বুধবার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকসমূহের আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা ও উপশাখা বন্ধ থাকবে।


একাত্তর/এসজে

নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
সিলেটের তেলবাহী ট্রাঙ্কলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
সিলেটের দক্ষিণ সুরমার সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর