যাত্রীবাহী বাসে ১১০০ ইয়াবাসহ নারী কারবারি আটক

আপডেট : ২৩ জুন ২০২৩, ০৩:৩১ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১১০০ ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জের জমিদারহাটের বড়পুলে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটককৃত নারী মাদক কারবারি সংসার খাতুন (৪০) কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের নুরুল ইসলামের স্ত্রী।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ জানান, গোপন খবরের ভিত্তিতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাঁধন পরিবহনের একটি বাসে নোয়াখালীর বেগমগঞ্জের জমিদাহাটের বড়পুলে তল্লাশি চালানো হয়। এসময় মাদক কারবারি সংসার খাতুনকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে তার পায়ের দুইটি স্যান্ডেলের মধ্যে বিশেষ কায়দায় রাখা এক হাজার ১০০ ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ইয়াবাগুলো তিনি নোয়াখালীর সুবর্ণচরের মাদক কারবারি আবুল কালাম আজাদ আজুর কাছে সরবরাহের জন্য এনেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আটক নারী।

আরও পড়ুন: গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত চার

এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই কর্মকর্তা।


একাত্তর/জো

যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
নোয়াখালীতে মেয়েকে দেখতে এসে সাবেক স্ত্রীর পরিবারের হাতে স্বামী খুন হয়েছেন। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন একটি গ্যাসকূপে অনুসন্ধানী খনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ থেকে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর