নিখোঁজের সপ্তাহ পর ব্রিজের নিচে মিললো মাদ্রাসাছাত্রের মরদেহ

আপডেট : ২৬ জুন ২০২৩, ১২:৪৯ পিএম

নওগাঁর বদলগাছীতে নিখোঁজের এক সপ্তাহ পর ব্রিজের নিচ থেকে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার সকালে উপজেলার বর্ষাইল-মাতাজি সড়কের ভবন নামক স্থানে ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাকিব হোসেন (১৫) জেলার মহাদেবপুর উপজেলার ফতেপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে ও ফতেপুর মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র।

নিহতের পরিবার জানায়, গত এক সপ্তাহ থেকে নিখোঁজ ছিলো সাকিব। সকালে বদলগাছী উপজেলার বর্ষাইল-মাতাজি সড়কের ব্রিজের নিচে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এরপর পরিবারের লোকজন গিয়ে সাকিবের পরিচয় শনাক্ত করে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সাকিব হোসেন পড়াশোনার পাশাপাশি রিকশা চালাতেন। এক সপ্তাহ আগে রিকশা চালাতে গিয়ে নিখোঁজ হন তিনি। তবে গ্ৰামের পাশেই বাজারে তার রিকশাটি পাওয়া যায়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।

আরও পড়ুন: শ্বশুরবাড়ি ঘেরাও করে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে অন্য কোথাও হত্যা করে এখানে ফেলে যাওয়া হয়েছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।


একাত্তর/জো

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর