খোলা জায়গায় চামড়ার বর্জ্য, দুষিত হচ্ছে ধলেশ্বরী

আপডেট : ০১ জুলাই ২০২৩, ০৬:১৪ পিএম

সাভার আধুনিক চামড়া শিল্প নগরীতে এবারও পশুর চামড়া বর্জ্য ফেলা হচ্ছে খোলা জায়গায়। এতে পাশের ধলেশ্বরী নদীসহ দুষিত হচ্ছে পরিবেশ। ছড়াচ্ছে দুর্গন্ধ।

ট্যানারি মালিকরা বলছেন গেলো দুই দিন বর্জ্য ব্যবস্থাপনার ডাম্পিং এলাকা বন্ধ করে রেখেছিলো চামড়া শিল্প নগরীর বিসিক কর্তৃপক্ষ। যে কারণে বর্জ্য ফেলা নিয়েও বিপদে ছিলেন অনেকে।

বর্তমানে, চামড়া শিল্প নগরের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) ২৫ হাজার থেকে ৩০ হাজার ঘনমিটার তরল বর্জ্য শোধন করার ক্ষমতা আছে।

কিন্তু, কোরবানির ঈদে বর্জ্যের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৪৫ হাজার ঘনমিটারে। কারণ, সারা বছর যে পরিমাণ কাঁচা চামড়া সংগ্রহ হয়, তার অর্ধেকই আসে ঈদুল আজহায়।

শনিবার ঈদের দ্বিতীয় দিনে সাভার ট্যানারি শিল্প এলাকায় দেখা গেছে কোরবানির পশুর চামড়া থেকে অপ্রয়োজনীয় অংশ, লেজ এবং কানসহ বর্জ্য আলাদা করতে করছেন শ্রমিকরা।

ট্যানারি থেকে এসব নিয়ে বর্জ্য ফেলা হচ্ছে খোলা জায়গায়। বিসিকের তৈরি করা ডাম্পিংয়ের নীতিমালা অনুসরণে করা হয়নি না আধুনিক কোনো পদ্ধতি।

ভাঙ্গাচোরা রাস্তায় আটকে আছে ট্যানারির এবং বৃষ্টির পানি, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বর্জ্য, এগুলো থেকে দূষণের পাশাপাশি ছড়াচ্ছে দুর্গন্ধ।

ডাম্পিংয়ের জন্য বরাদ্দ করা জায়গায় বাহিরেও বর্জ্য ফেলা হচ্ছে ধলেশ্বরী ঘেঁষে খোলা জায়গায়। পরিবেশ সুরক্ষা আন্দোলন কর্মীরা বলছেন, নামের সাথে এই শিল্প নগরীর কোন মিলই নেই।

ট্যানারি মালিক সমিতি বলছে শিল্প নগরীর নিয়মের মধ্যে থেকেই তারা কার্যক্রম পরিচালনা করেন। বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব বিসিকের।

সমিতি বলছে ঈদের প্রথম সপ্তাহে প্রতিদিন সাভারের ১৪৩ ট্যানারি থেকে অন্তত দশ মেট্রিক টন বর্জ্য আলাদা করা হয়।

কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করার ফলে সৃষ্ট দূষণ থেকে মুক্তি পেতে দেশের চামড়া শিল্পকে সহায়তা করতে সাভার চামড়া শিল্প নগর স্থাপন করা হয়।

কিন্তু, ২০০৩ সালে চামড়া শিল্প নগর নির্মাণের কাজ শুরু হলেও এটি এখনো পুরোপুরি কার্যকরী তরল ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে পারেনি।


সাভারে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ১১টি তাজা পাইপ বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ছয় সদস্যের নাম উল্লেখ করে পুলিশ দুটি আলাদা মামলা...
সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সে সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
সাভারে একটি ফাঁকা মাঠে বোমাসদৃশ ‘প্রেসার কুকার’ দেখতে পাওয়ার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। খবর পেয়ে সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরক্ষার স্বার্থে আশপাশের সাধারণ মানুষকে...
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর