ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, যান চলাচল বন্ধ

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০১:৩৯ পিএম

মাদারীপুরে রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কে দুইটি পরিবহন বাস ও একটি মালবাহী কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষের ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজৈর মহাসড়কের আমগ্রাম এলাকায় ঘটা এ দুর্ঘটনায় ১৫-২০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোল্ডেন লাইন পরিবহন ও সোনালী পরিবহনের দুইটি যাত্রীবাহী বাস ও একটি মালবাহী কাভার্ড ভ্যানের মধ্যে এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে শহরের বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর দুই কিলোমিটার লম্বা যানজট সৃষ্টি হয়েছে। এদিকে দুর্ঘটনার পর যান চলাচলও বন্ধ রয়েছে। তবে উদ্ধার কাজ চলমান রয়েছে। ঈদ পরবর্তী ঢাকামুখী পরিবহনের যানজট থাকায় ভোগান্তিতে পড়েছে লোকজন। বিকল্প রুট হিসেবে ঢাকামুখী যানবাহন মাদারীপুর শহরের মধ্য দিয়ে চলাচল করছে বলেও জানায় পুলিশ।

আরও পড়ুন: নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম জানান, দুর্ঘটনার পর পুলিশ যানজট নিরসনে কাজ করছে। অল্প সময়ের মধ্যেই যানজট সমস্যা সমাধান হবে বলে আশা করা যাচ্ছে।


একাত্তর/জো

মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
মাদারীপুরে একটি মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে আবিদা আক্তার নামের এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর