ঘুমন্ত স্ত্রী-সন্তানের ওপর অ্যাসিড নিক্ষেপ, স্বামী গ্রেপ্তার

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ০৫:২১ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঘুমন্ত স্ত্রী ও ছয় বছরের শিশুর ওপর এসিড নিক্ষেপের ঘটনায় প্রধান আসামি খোকন মিয়াকে (৫৫) কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। 

বৃহস্পতিবার ভোররাতে কুমিল্লা জেলার তিতাস থানার রায়পুর পুরান বাতাকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীনগর র‌্যাব-১১ উপ-অধিনায়ক মো: সানরিয়া চৌধুরী এক সংবাদ সম্মেলনে জানান, ২৩ জুলাই রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঘুমন্ত মা ও শিশুর ওপর এসিড নিক্ষেপের নৃশংস ঘটনা নারায়ণগঞ্জসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার সময় মোর্শেদা ঘুমিয়ে ছিলেন। শব্দ পেয়ে মোর্শেদা জানালার দিকে তাকিয়ে তার স্বামী খোকনসহ অজ্ঞাতনামা ৩/৪ জনকে দেখে চিৎকার করেন। এ সময় খোকন ওরফে খোকা তার হাতে থাকা সিরিঞ্জ দিয়ে মোর্শেদার (২২) ও তার ছয় বছরের শিশুকন্যা মারিয়ার দিকে এসিড নিক্ষেপ করে তাদের ঝলসে দেন। 

আরও পড়ুন: সংলাপে যাবে না বিএনপি, শিগগিরই নতুন কর্মসূচি: ফখরুল

তিনি বলেন, এসময় চিৎকার শুনে মোর্শেদার মাসহ আশেপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তারা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন। 

এ ঘটনায় মোর্শেদার মা সাহেদা বেগম বাদি হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন।

র‌্যাব-১১ সদর কোম্পানির গোয়েন্দা টিম যথাযথ গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক প্রধান আসামি খোকনকে গ্রেপ্তার করে।


একাত্তর/আরবিএস  

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর