নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র সদস্য গ্রেপ্তার

আপডেট : ২০ জুলাই ২০২৩, ০৯:৫১ পিএম

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি-টেররিজম ইউনিট (এটিইউ)।

বৃহস্পতিবার এটিইউ’র মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান এ তথ্য গণমাধ্যমকে জানান।

গ্রেফতারকৃত রুহুল আমিন (৫৩)  উদয়সাগর গ্রামের মরহুম আনছার আলীর পুত্র ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র সক্রিয় সদস্য এবং জেলার পলাশবাড়ী থানার সন্ত্রাস বিরোধী আইনে করা মামলার এজাহারভুক্ত আসামি।  

পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন, গোপন খবরের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার উদয়সাগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, ২০১৯ সালের ২৩ ডিসেম্বর পলাশবাড়ী থানার হরিণমারী এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক চলাকালে আল্লাহর দলের ছয় সদস্যকে উগ্রবাদী বই, লিফলেট ও সাংগঠনিক দলিলপত্রসহ গ্রেপ্তার করে র‌্যাব। ওই সময় আসামি রুহুল আমীন কৌশলে ঘটনাস্থল হতে পালিয়ে যান এবং আত্মগোপনে থাকেন। তাকে গ্রেপ্তারে সর্বশেষ আদালত ক্রোকী পরোয়ানা জারি করে।

রুহুল আমিন সহযোগীদের নিয়ে প্রচলিত শাসন ব্যবস্থা ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার এবং ষড়যন্ত্র করে আসছিলেন বলে জানান তিনি।

আরও পড়ুন: আধিপত্য বিস্তারে ভাড়াটে অস্ত্রধারী, টেটা ও গুলিবিদ্ধ ১০

তিনি চার বছর ছদ্মনামে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। অ্যান্টি টেররিজম ইউনিট গোয়েন্দা তথ্য সংগ্রহ করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।


একাত্তর/জো

রাজধানীর তুরাগে দাম্পত্য কলহে সাত মাসের শিশু রাফা মনিকে আছাড় মেরে হত্যার অভিযোগে বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর পূর্বাচলে এশিয়ান হাইওয়ে সড়কে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ী ও কদমতলী এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুই চিহ্নিত সন্ত্রাসীকে আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়েছে।
দুবাই যাওয়ার কথা থাকলেও পাকিস্তানে গিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবানে (টিটিপি) যোগ দেয় মাদারীপুরের এক যুবক। সেখানেই ওই সংগঠনের হয়ে যুদ্ধ করতে গিয়ে পাকিস্তানি সেনাদের গুলিতে নিহত হয়েছেন তিনি।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর