পলাশে পুকুর থেকে তরুণের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১২:৫৪ পিএম

নরসিংদীর পলাশে নিখোঁজের একদিন পর একটি পুকুর থেকে এক তরুণের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকালে উপজেলার জিনারদী গ্রামের জয়নাল মিয়ার বাড়ির পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তরুণ মাকফিদুল রহমান (১৮) জিনারদী এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে জয়নাল মিয়ার স্ত্রী লাইলি বেগম তাদের গাছের কাঁঠাল পাড়তে বাড়ি থেকে মাকফিদুলকে ডেকে নিয়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। রাতে বাড়িতে না ফেরায় মাকফিদুলের পরিবার ও প্রতিবেশীরা মিলে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। শনিবার দুপুরে জয়নাল মিয়ার বাড়ির পাশের পুকুরে পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পলাশ থানা পুলিশ।

পলাশ থানার ওসি (তদন্ত) এমদাদুল হক জানান, বেলা তিনটার দিকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: সন্তানকে হত্যা করে পুকুরে ভাসিয়ে দিলেন মা

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল ইসলাম সোহাগ ও পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস ঘটনাস্থল পরিদর্শন করেন বলেও জানান তিনি।


একাত্তর/জো

চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর