জয়পুরহাটে কবিরাজ হত্যার দায়ে সৎ ভাইয়ের ফাঁসি

আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৩:০২ পিএম

জয়পুরহাটের ক্ষেতলালে পূর্ব শত্রুতার জের ধরে এক কবিরাজকে গলা কেটে হত্যার দায়ে তার সৎ ভাইয়ের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

রোববার দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র দায়রা জজ নুর হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সাদ্দাম হোসেন (৩২) ক্ষেতলাল উপজেলার মালিপাড়া গ্রামের বাসিন্দা মৃত জসিম উদ্দিনের ছেলে। নিহতের নাম খাজামুদ্দিন (৮৩)।

মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন নৃপেন্দ্রনাথ মণ্ডল। আর আসামিপক্ষে আইনজীবী ছিলেন মোস্তাফিজুর রহমান।

মামলা সুত্রে জানা যায়, ২০১৯ সালের ১১ নভেম্বর রাত ৯টার দিকে জোর করে খাজামুদ্দিনের ঘরে ঢুকে তাকে গলাকেটে হত্যা করেন সাদ্দাম হোসেন। 

এসময় তিনি গৃহকর্মী মন্তাজ ও খাজামুদ্দিনের স্ত্রী শাহিদা বেগমকেও ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যান। 

এ ঘটনায় নিহতের ছেলে আলম হোসেন বাদী হয়ে পরদিন ক্ষেতলাল থানায় একটি মামলা করেন।  

আরও পড়ুন: গ্যাসলাইনে ফুটো, বিস্ফোরণে দগ্ধ তিন

মামলার তদন্তকারী কর্মকর্তা (তৎকালীন) আলমগীর হোসেন ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি সাদ্দাম হোসেনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

এ মামলার দীর্ঘ শুনানি শেষে ১৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালতে এ রায় দেয়।


একাত্তর/এসজে

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
বহুল আলোচিত শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট) দিন ধার্য করেছে হাইকোর্ট।
ফরিদপুরে চিকিৎসা দেওয়ার নামে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের দায়ে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা এবং অন্য আসামি শাহাদাত হোসেন শামীমের...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর