নারায়ণগঞ্জে আগুন নেভাতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু বাড়লো

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৩:০৭ পিএম

নারায়ণগঞ্জে আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়ি দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চার হয়েছে। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও চার জন।

সোমবার বেলা ১১টার দিকে শহরের চাষাড়ায় শান্তা মার্কেটের সামনে এ সড়ক দুর্ঘটনা দুই জনের মৃত্যুর পর বিকেল থেকে রাত পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জন মারা গেছেন।

তাদের মধ্যে- ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ির চালকের নাম জাহাঙ্গীর আলম (৪৫), জামতলা পথচারী সালাউদ্দিন সাবু এবং পরে বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মাসদাইরের পাকাপুল এলাকার রিকশাচালক সিরাজুল এবং রাতে মারা যান ইসদাইর সুগন্ধা এলাকার পরিবহন শ্রমিক আমজাদ হোসেন।

এছাড়া ওই সড়ক দুর্ঘটনায় নগরের খানপুর এলাকার বাসিন্দা পথচারী ইরানি, রোকন ও জামতলা এলাকার নাজমা ও মুন্সিগঞ্জের রেশমা ঢামেকে চিকিৎসাধীন আছেন।

ফায়ার সার্ভিস ঢাকা সদর দপ্তরের উপপরিচালক আক্তারুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়িচালক জাহাঙ্গীর হোসেন গাড়ি নিয়ে বিসিক শিল্পনগরীতে যাচ্ছিলেন। চাষাঢ়ায় চালক হঠাৎ স্ট্রোক করে মারা যান বলে গাড়িতে থাকা ফায়ার সার্ভিসের কর্মীদের কাছ থেকে জেনেছেন।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফরহাদ হোসেন জানিয়েছেন, ফায়ার সার্ভিসের গাড়ির চালক জাহাঙ্গীর হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ধারণা করা হচ্ছে, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। 

আরও পড়ুন: বাঘাইছড়িতে পাহাড় ধস, দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

আর প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা তিনটি অটোরিকশা ও প্রাইভেটকারসহ আনন্দ পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয়। এতে আনন্দ পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে পথচারী সালাউদ্দিন সাবু ঘটনাস্থলেই মারা যান।


একাত্তর/এসি

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর