জমি নিয়ে বিরোধে ভাইয়ের গলা কাটলো ভাই

আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৮:৫০ পিএম

মাদারীপুরে জমি নিয়ে বিরোধে এক ভাই আরেক ভাইকে গলাকেটে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত।

শনিবার সন্ধ্যায় জেলার কালকিনি উপজেলার পৌর এলাকার দক্ষিণ জনারদন্ধি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম কবির হাওলাদার (৬০)। তিনি ওই গ্রামের আলতাজ উদ্দিন হাওলাদারের মেঝো ছেলে। অভিযুক্ত ব্যক্তির নাম এইচএম সবুর। তিনি সম্পর্কে কবিরের ছোট ভাই। সবুর মাদারীপুর কোর্টের মহুরি বলে জানা গেছে।

পরিবার জানায়, কৃষক কবির সঙ্গে ছোট ভাই সবুরের বেশ কিছুদিন ধরে বাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। সন্ধ্যায় তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সবুর ক্ষিপ্ত হয়ে কয়েকজনকে সঙ্গে নিয়ে কবিরকে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে। শেষে গলাকেটে মাটিতে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় কবিরকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।

আরও পড়ুন: সোনারগাঁও থেকে খাবার এনে গয়েশ্বরকে আপ্যায়ন করলেন হারুন

পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনিসুর রহমান আনিস বলেন, কবিরকে প্রকাশ্যে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনার নিন্দা জানাই।

এ বিষয় জানতে চাইলে কালকিনি থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হাসান ফোন ধরেননি। 


একাত্তর/এসি

সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
মাদারীপুর, ককটেল বিস্ফোরণ, জেলা ও দায়রা জজের বাসভবন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), সমাবেশ
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল বাসে আরেকটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 
মাদারীপুর কোল্ড স্টোরেজে প্রায় ১৫ হাজার বস্তা আলু পচে নষ্ট হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর