কারখানায় শ্রমিককে গ্রিলে বেঁধে পিটিয়ে হত্যা

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০৬:৪৮ পিএম

নরসিংদীতে তৈরি পোশাকের রঙ করা একটি প্রতিষ্ঠানের এক শ্রমিককে একই প্রতিষ্ঠানের ভেতরে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের পরিবারের আরও অভিযোগ, দীর্ঘ সময় পার হলেও স্বজনদের মরদেহে দেখতে দেয়নি ওই কারাখানা কর্তৃপক্ষ। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

রোববার জেলার মাধবদী উপজেলার ভগিরথপুরে হাজী সফিউদ্দিনের মালিকানাধীন নিলা ডাইং অ্যান্ড প্রিন্টিং ফিনিশিং মিলে এই ঘটনা ঘটে।

নিহতের নাম নেজামুল ইসলাম ওরফে নাজমুল (৪০)। তিনি ওই কারখানার রঙ মাস্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার নেহালিয়া কান্দা গ্রামের কুদ্দুস আলীর ছেলে।

মাধবদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) তরিকুল ইসলাম বলেন, মরদেহটির মাথা নিচের দিকে এবং পা উপরের দিকে একটি জানালার গ্রিলে বাধা অবস্থায় ছিল। একই সঙ্গে মেঝেতে প্রচুর রক্ত পড়ে ছিল। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহ কারখানার ৯ কর্মচারীকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বড় ভাইকে গলাকেটে হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার চার

তিনি জানান, খবর পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একটি দল ও নরসিংদী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


একাত্তর/এসি

নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর