টাঙ্গুয়ার হাওর থেকে বুয়েটের ৩৩ শিক্ষার্থী গ্রেপ্তার

আপডেট : ৩১ জুলাই ২০২৩, ০৭:৩৭ পিএম

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়ানোর নাম করে রাষ্ট্রবিরোধী সভা করায় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৩৩ শিক্ষার্থীসহ ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার তাহিরপুর উপজেলার পাটলাই নদী দিয়ে টেকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে তাদের আটক করা হয়। সোমবার বিকেলে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। 

পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিক্ষার্থীরা নাশকতার পরিকল্পনার কথা জানিয়েছেন।   

image

আরও পড়ুন: বিএনপিকে আবারো সন্ত্রাসী সংগঠন বললো কানাডার আদালত 

তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, বুয়েটের শিক্ষার্থীরা বেড়ানোর নাম করে রাষ্ট্র ও সরকার বিরোধী সমাবেশ করেছে। খবর পেয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনার সত্যতা পাওয়ায় তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, সোমবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে আরও খোঁজখবর নেয়া হচ্ছে।


একাত্তর/আরবিএস 

নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় মোহাম্মদ করিম হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে দেশীয় এলজিসহ বিভিন্ন অস্ত্র।
নেত্রকোনার মোহনগঞ্জের ঐতিহ্যবাহী ডিঙ্গাপোতা হাওরে বর্ষার কয়েক মাস ধরে চলছে আশঙ্কাজনক হারে শামুক আহরণ। রাতভর জাল ও নানা যন্ত্রের সাহায্যে সংগৃহীত এই শামুক ভোরে হাওরের পাড়ে তুলে বস্তাভর্তি করে পাঠানো...
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর