চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার

আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০২:২১ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চার বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত রাজু মিয়া (১৮) রংপুরের পীরগঞ্জ থানাধীন পাইকান গ্রামের শামসুল হকের ছেলে। তিনি বর্তমানে রূপগঞ্জের মাহনা গ্রামের আসমা বেগমের বাড়িতে ভাড়া থাকতেন।

ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, বৃহস্পতিবার বিকালে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে রাজু শিশুটিকে তার ঘরে নিয়ে যায়। এসময় শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালালে তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে লম্পট রাজু পালিয়ে যায়। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

আরও পড়ুন: আখাউড়ায় ট্রেনের ধাক্কায় ওরসে আসা দুই ভক্ত নিহত

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, ভুক্তভোগী শিশুর পরিবার সরকারী জরুরী পরিষেবা নম্বরে (৯৯৯) কল করলে পুলিশ অভিযান চালিয়ে রাজুকে রাতেই গ্রেপ্তার করে। এ ঘটনায় শুক্রবার সকালে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


একাত্তর/জো

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর