রুপগঞ্জে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ০৫:২৯ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন রাউন্ড গুলি, একটি ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় জব্দ করা হয় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল।

সোমবার ভোরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গোলাকান্দাইল মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিঠু মাহমুদের (৩৪) বাড়ি চাঁদপুর সদর থানার কিষনদী এলাকায়। 

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, প্রতিদিনের মত ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গোলাকান্দাইল মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। এসময় পুলিশ দেখে একটি মোটরসাইকেল দ্রুতগতিতে চলে যাবার চেষ্টা করলে সেটির গতিরোধ করা হয়। 

পরে মোটরসাইকেল চালক মিঠু মাহমুদকে আটক করে তার কাঁধে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে তিন রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটারগান, একটি চাপাতি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। জব্দ করা হয় তার ব্যবহৃত মোটরসাইকেলটিও।

আরও পড়ুন: বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলায় ভিড়লো বিদেশি জাহাজ

এই কর্মকর্তা জানান, এ ঘটনায় অস্ত্র আইনে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে আসামিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়। 


একাত্তর/এসজে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর