আমলাতান্ত্রিক জটিলতায় পিছিয়ে সিলেটের পর্যটন শিল্প

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫০ পিএম

‘পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।

কিন্তু ‘প্রকৃতির কন্যা’ নামে পরিচিত সিলেটের পর্যটন শিল্প কতটুকু এগিয়েছে-এই প্রশ্ন রেখেই পর্যটন বিশেষজ্ঞরা বলছেন, আমলাতান্ত্রিক জটিলতা আর যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ার কারণে পিছিয়ে আছে সিলেটের পর্যটন শিল্প।

তাই অপার সম্ভাবনার এই অঞ্চলে পর্যটন শিল্পের বিকাশে সরকারের সহযোগিতা চাইছেন তারা।

সিলেটের ভোলাগঞ্জ। যেখানে সাদা পাথরের ওপর দিয়ে পাহাড়ের থেকে নামছে স্বচ্ছ পানির ধারা। এই ঠাণ্ডা পানিতে পা ভেজালে মন চলে যায়, মন ভেসে যায়।

পাহাড় ঘেরা স্বচ্ছ পানির পিয়াইং নদী, ঝর্ণা, জলাবন রাতারগুল, নীল জলের লালাখাল, বিছাকান্দিসহ পুরো সিলেটকে প্রকৃতি সাজিয়েছে আপন মনে

পর্যটকদের কাছে সিলেট সবসময়ই পছন্দের তালিকায় থাকলেও এসব জায়গায় যেতে পোহাতে হয় ঝক্কি। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি নেই পর্যাপ্ত থাকার ব্যবস্থা। সাথে রয়েছে নিরাপত্তার অভাব।

সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি তাহমিন আহমদ বলেন, ‘সিলেটে যদি একটা পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ আমরা সিলেটে করতে পারি, তাহলে প্রশাসন এবং আমরা মিলে এটা পরিচালনা করতে পারবো।’  

আন্তর্জাতিক মানের হোটেল মোটেল না থাকায় বিদেশি পর্যটক একেবারেই কম। ব্যবসায়ীরা বলছেন, পর্যটনের বিকাশে সিলেটে দরকার নতুন পরিকল্পনা।

এফবিসিআইয়ের পরিচালক ফালাহ উদ্দিন আলি আহমদ, বলেন, ‘কীভাবে আমি নৌকার টাকা আদায় করবো, কীভাবে পার্কিংয়ের টাকা আদায় করবো, কীভাবে মানসম্পন্ন হোটেল করবো, স্যানিটাইজেশন ব্যবস্থা করবো। সবকিছু আমরা করে দিতে রাজি আছি। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে এসব প্রস্তাব পাস হয় না।’

এখানকার পর্যটনের বিকাশে প্রবাসী বিনিয়োগ বাড়াতে সরকারের তরফে উদ্যোগ বাড়ানোর ওপরে গুরুত্ব দিচ্ছেন সুশীল সমাজ।

মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. জহিরুল হক শাকিল বলেন, ‘সিলেটে অনেক অলস টাকা পাড়ে আছে। পর্যটন খাতে হোটেল-মোটেল করে ভালো বিনিয়োগ আসতে পারে। আমার জানা মতে, যেসব বিনিয়োগ হয়েছে তারা ভালো ব্যবসা করছে।

শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করলেই সিলেট হবে পর্যটনের অন্যতম এলাকা, এমনটাই আশা সবার।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও জাতীয় অর্থনীতিতে পর্যটনের অবদান বেশ গুরুত্বপূর্ণ। তাই জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ সাল থেকে দিবসটি বিশ্বের বিভিন্ন দেশ পালন করছে।

 

 

কেএসএইচ
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত তিন শিশুরা হলো—১৪ মাস বয়সী আরাব, ১০ মাস বয়সী ইভা আক্তার এবং মাত্র ছয় মাস বয়সী রাইয়ান। তাদের মধ্যে দুজনের বাড়ি সুনামগঞ্জ...
কয়েক দিনের বিরতির পর সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আবারও দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নতুন করে প্রাণ হারানো দুই শিশুর একজন সিলেটের যার বয়স ৯ মাস, অন্যজন সুনামগঞ্জের যার বয়স ছয় মাস। এ নিয়ে...
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দেশ নিয়ে সাধারণ মানুষ যে ধরনের প্রত্যাশা করেছিল, বাস্তবে তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা....
সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আয়ের ৩৫ শতাংশ টাকা মাজারের সার্বিক উন্নয়নকাজে ব্যয় করা হবে। বাকি ৬৫ শতাংশ...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর