ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু, দুশ্চিন্তার ভাঁজ জেলেদের কপালে

আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ০১:৩৭ পিএম

মধ্যরাত থেকে শুরু হয়েছে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে শেষ মুহূর্তেও জেলেদের মুখে ছিল না হাসি। তারা বলছেন, এবার বৈরি আবহাওয়ায় ধরতে পারেননি কাঙ্ক্ষিত ইলিশ। উল্টো জাল-ট্রলারের ক্ষতি হয়েছে। বেকার সময়ে মহাজনের কাছ থেকে নেয়া ঋণের টাকা শোধ নিয়েও দুশ্চিন্তায় তারা। 

আশ্বিনের শেষ থেকে কার্তিকের মাঝামাঝি মা ইলিশের ডিম ছাড়ার মৌসুম। ঠিক এই সময়ে, যথাযথ সুরক্ষায় ব্যাপক হারে বাড়ানো যাবে ইলিশ উৎপাদন। আর সেই লক্ষ্যেই বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ইলিমসহ সব মাছ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা।

পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর ঘাটে নেই মাছ ধরার কর্মব্যস্ততা। পুরোনো জাল মেরামত এবং গোছানোর কাজেই ব্যস্ত জেলেরা।

লক্ষ্মীপুরের মেঘনা পারেও জাল দড়ি মেরামতে ব্যস্ত সময় কাটাচ্ছেন জেলেরা। মাছ শিকার নিষিদ্ধ থাকায় সংসারের ব্যয়ভার বহন ও মহাজনের কাছ থেকে নেয়া ঋণের টাকা শোধ নিয়েও দুশ্চিন্তায় তারা।

এরমধ্যেই জেলেদের ভিজিএফ কর্মসূচির আওতায় এনে ২৫ কেজি চাল বরাদ্দ দিয়েছে সরকার। তবে জেলেদের দাবি সরকারি এ সহায়তা পর্যাপ্ত নয়।

জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, ২২ দিনের নিষেধাজ্ঞায় সাময়িক অসুবিধা হলেও তা মেনে নিতে হবে। অসাধু কোন জেলে নিষেধাজ্ঞা অমান্য করলে নেয়া হবে কঠোর ব্যবস্থা।

লক্ষ্মীপুরে প্রায় ৫২ হাজার জেলে রয়েছে। এর মধ্যে চাল পাবেন, নিবন্ধিত সাড়ে ৪৩ হাজার জেলে।

 

একাত্তর/এআর
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে প্রায় ১০০ মণ ইলিশ। সাগরে কাঙ্ক্ষিত এই ইলিশ পাওয়ার পর তা কুয়াকাটার আলীপুর মৎস্য বন্দরে বিক্রি হয়েছে প্রায় ৩০ লাখ টাকায়।...
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে ৪৬ মণ ইলিশ। শনিবার (৮ আগস্ট) মহিপুর মৎস্য বন্দরের আড়তে নিলামের মাধ্যমে এসব মাছ মোট ৪৮ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
ভরা মৌসুমেও বাজারে নেই কাঙ্ক্ষিত ইলিশ। বঙ্গোপসাগরে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হলেও জেলেদের জালে প্রত্যাশা অনুযায়ী ইলিশ বা অন্য কোনো সামুদ্রিক মাছ মিলছে না। এতে বাজারে মাছের সরবরাহ...
বঙ্গোপসাগরে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে আরোপিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা কাল বৃহস্পতিবার (১১ জুন) মধ্যরাতে শেষ হচ্ছে।
দূর প্রবাসে থেকে শুনেছিলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর। ইচ্ছা ছিলো প্রকল্পের কাজ শেষ করে দেশে ফিরবেন, প্রথমবারের মতো কোলে নেবেন নিজের প্রিয় সন্তানকে। কিন্তু সেই আকুল স্বপ্ন আর পূরণ হলো না। রাশিয়ার...
দুর্নীতি দমন কমিশন (দুদক) যদি স্বাভাবিক ও নিরপেক্ষ প্রক্রিয়ায় অনুসন্ধান চালায়, তবে তাতে সর্বাত্মক সহযোগিতা করার কথা জানিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে তাকে রাজনৈতিকভাবে...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো একটি সুন্দর ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির...
ছবি ছাড়া কেবল বায়োমেট্রিক তথ্যের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেওয়ার সুবিধা চেয়ে করা রিট ও রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে এনআইডি করার ক্ষেত্রে ছবি তোলার বাধ্যবাধকতা বহাল থাকছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর